Breaking News
Home / TRENDING / ঘরনির জন্মদিনে বিরাটের মিষ্টি বার্তা

ঘরনির জন্মদিনে বিরাটের মিষ্টি বার্তা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-

অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি সকলের অত্যন্ত প্রিয় একটি জুটি। তাদের রসায়ন নিঃসন্দেহে সেরা, ভক্তরা প্রায়ই তাদের power couple বলে সম্বোধন করেন। এই দম্পতি, নিজ নিজ পেশায় অত্যন্ত সফল। আজ অনুষ্কার জন্মদিনে ইনস্টাগ্রামে একটি রোমান্টিক পোস্ট করেন বিরাট কোহলির। হাজার হোক ঘরনির জন্মদিন বলে কথা। পরপর দুটি ছবি পোস্ট করেছেন তিনি। বিরাট কোহলি, তাঁর প্রাণের মানুষের জন্য একটি মিষ্টি বার্তা লিখেছেন। তিনি লেখেন, তোমার সমস্ত মিষ্টি ম্যাডনেসের মধ্য দিয়ে আমি তোমাকে ভালবাসি, হ্যাপি বার্থে ডে মাই এভরিথিং।
https://www.instagram.com/p/CrsDNqwvOzZ/?igshid=YmMyMTA2M2Y=

সাধারণত ব্যাক্তিগত জীবনকে অন্তরালেই রাখতে পছন্দ করেন বিরুষ্কা। লাইমলাইটের শীর্ষে থাকা বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা, মূল বিষয়ের বাইরে একচুলও নড়েন না। তবে সম্প্রতি এক পডকাস্টে ব্যাক্তিগত কথাই শেয়ার করতে শোনা গিয়েছিল বিরাটকে।

প্রশ্ন করা হয়েছিল, মা হিসেবে অনুষ্কা কেমন ? এনিয়ে মুখ খুলেছিলেন বিরাট কোহলি। বিরাট কোহলি অকপটে আরসিবি পডকাস্টে জানিয়েছিলেন, তার জীবনটা বদলে গিয়েছে অনুষ্কা আসার পর। গত দুই বছরে জীবনে অনেকটাই পরিবর্তন এসেছে। আমাদের জীবনে একটা সন্তান আছে এখন। মা হিসেবে অনুষ্কার ত্যাগ অনেক বড়। ওর দিকে তাঁকিয়ে ভাবি আমার সমস্যা তো কোনও সমস্যাই নয়।


বিরাট আরও জানিয়েছিলেন, যখন অনুপ্রেরণার প্রসঙ্গ আসে জীবনে, তখনই অনুষ্কার কথা আরও বেশি করে মনে পড়ে। প্রথমে আমার জীবন পুরোটাই আলাদা ছিল। কিন্তু যখন কেউ কারও প্রেমে পড়ে, তখনই তার জীবনের সবচেয়ে ভাল জিনিসগুলি ঘটতে শুরু করে। আমিও আমার জীবনকে বদলাতে শুরু করেছি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *