সুমন ভট্টাচার্য :
প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর পর কিছু সংবাদপত্র এবং কয়েকজন সিনিয়র সাংবাদিক এটা প্রমাণ করতে বদ্ধপরিকর যে সনিয়া গাঁধী এবং রাহুল গান্ধীর সঙ্গে প্রয়াত নেতার কোনো দূরত্ব ছিল না| এবং দশ নম্বর জনপথ প্রণব মুখোপাধ্যায় কে যথেষ্ট সম্মান দিতেন|
প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য যখন হচ্ছে,তখন ও একজন বিখ্যাত সাংবাদিক ফেসবুক লাইভ এ এসে বললেন, যখন কংগ্রেসের নেতৃত্ব গান্ধী পরিবারের হাতে,তখন তাঁদের থেকেই কেউ প্রধানমন্ত্রী হবেন,এটাই তো স্বাভাবিক|
এবং ইউপিএ ১,অর্থাৎ ২০০৪ এ সনিয়া গান্ধীর প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে যে টুকু সংশয় ছিল, তা ২০০৯ এ এসে কেটে গিয়েছিল…দ্বিতীয় ইউপিএ সরকার এ ১০ নম্বর জনপথবাসিনী প্রণব মুখোপাধ্যায়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন….
এইসব সাক্ষাৎকার, ফেসবুক লাইভ দেখতে দেখতে ভাবছিলাম,এই জন্যই গান্ধী পরিবার এত মিথ…তাঁদের দিকে আঙুল তুললে কি হতে পারে সেটা তো শশী তারুর বা গুলাম নবি আজাদ গত দশ দিন ধরে টের পাচ্ছেন…এমনকি এই মেইনস্ট্রিম মিডিয়া বা গান্ধী পরিবার ভক্ত সাংবাদিককুল চলমান ঘটনা বা সময়কেও অন্যভাবে ব্যাখ্যা করে দিতে পারেন…
যদি এরা সনিয়া গান্ধী, রাহুল গান্ধী কে মহান প্রতিপন্ন করতে গত ১০ বা কুড়ি বছরের ইতিহাস কে এইভাবে পাল্টে দিতে পারেন, প্রণব মুখোপাধ্যায় কে কি কি সহ্য করতে হয়েছে তা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন, তা হলে সুভাষ চন্দ্র বসু বা লাল বাহাদুর শাস্ত্রীকে ইতিহাসে প্রাপ্য জায়গা পেতে কেন কষ্ট করতে হয়েছে বুঝতে অসুবিধে হয় না….
গত দশ বছরের ইতিহাস থেকে দুটো উদাহরণ দিই…দুটো…
২০১১ র ২২ জুন প্রণব মুখোপাধ্যায় অর্থমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন,তাঁর দফতরে আড়ি পাতার যন্ত্র লাগানোর চেষ্টা হয়েছিল বলে সন্দেহ হচ্ছে| তিনি এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য কাদের দিয়ে নিজের দফতর পরীক্ষা করান?? না,আইবি নয়,আয়কর দফতর| কারণ টা সহজেই অনুমেয়| সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম এর সঙ্গে অর্থমন্ত্রীর সম্পর্ক এত তিক্ত ছিল|
সেইসময়,২০১১ সালে সব প্রধান সংবাদপত্রে এই নিয়ে অসংখ্য খবর হয়েছে| সনিয়া গান্ধীর নির্দেশেই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে চিদম্বরম প্রণব মুখোপাধ্যায়ের দফতরে আড়ি পাতছিলেন বলে অভিযোগ উঠেছে…
সনিয়া গান্ধী প্রণব মুখোপাধ্যায় কে বিশ্বাস করলে ২০১১ সালে এই নিয়ে এত জলঘোলা হতো?? না বিরক্ত অর্থমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে হতো??
দ্বিতীয় ঘটনাটি প্রণব মুখোপাধ্যায় এর আরএসএস সদর দফতরে যাওয়া নিয়ে বিতর্ক…
আরএসএস প্রধান মোহন ভাগবতের আমন্ত্রণে প্রাক্তন রাষ্ট্রপতির নাগপুরে যাওয়া নিয়ে কংগ্রেস ঠিক কি কি বলেছিল, সেটা সবাই ভুলে গেছে?? এমনকি প্রণব বাবুর কন্যাও বাবাকে সমালোচনা করে বিবৃতি দিয়েছিলেন…
প্রণব মুখোপাধ্যায় নাগপুরে পৌছে আরএসএস ও হয়ে যাননি বা তাদের সমর্থনে বইও লেখেননি….
তাহলে এই তীব্র অসহিষ্ণুতা, ব্যক্তি আক্রমণ কেন ছিল??
আসলে গান্ধী পরিবার হলে সাতখুন মাফ…
আর যাঁরা নিখরচায় বিদেশ ভ্রমণ করায়, অনেক কিছু পাইয়ে দেয়, তাঁদের আড়াল করতে সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিকরা তো মাঠে নামবেনই…তাতে যদি ইতিহাসকে বদলে দিতে হয়, ক্ষতি কি??
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news