Breaking News
Home / TRENDING / আরএসএস-এর ‘দশেরা উৎসব’-এ প্রথা ভেঙে মুসলিম অতিথি, জেনে নিন কেন?

আরএসএস-এর ‘দশেরা উৎসব’-এ প্রথা ভেঙে মুসলিম অতিথি, জেনে নিন কেন?

নীল বণিক

আরএসএসের ‘দশেরা উৎসবে’-এ এবার প্রধান অতিথি এক মুসলিম হোমিওপ্যাথ চিকিত্সক। ১৯২৫ সালে সংঘ পরিবার নাগপুরে দশমীর দিন ‘দশেরা উত্সব’-এর সূচনা করে। কিন্তু কোন দিন সংঘের এই অনুষ্ঠানে কোন মুসলিম সম্প্রদায়ের মানুষকে আমন্ত্রণ করা হয়নি। এমনকি এই দিনে বিজেপির কেন্দ্রীয় মুসলিম মন্ত্রীদেরও আমন্ত্রণ জানায়নি সংঘ পরিবার। এই প্রথম প্রথা ভেঙে এবছরে মুসলিম হোমিওপ্যাথি চিকিৎসক মুনাওয়ারা ইউসুফকে আমন্ত্রণ জানাল আরএসএস। সংঘ পরিবার সূত্রের খবর, কানপুরের ‘দশেরা উত্সবে’ ভাষণ দেবে মুনাওয়ারা।

১৯২৫ সাল থেকে চলে আসা এই প্রথা হঠাৎ কেন ভাঙল আরএসএস? প্রশ্নের উত্তরে নাগপুরের সংঘের এক কর্তা জানান, ‘‘মুসলিম সম্প্রদায়ের জানা উচিত দশমীর দিন কেন অস্ত্র পূজা করা হয়।’’ এছাড়াও দুই সম্প্রদায়ের মানুষের একে অপরের ধর্মের বিষয়ে জানা উচিত বলে জানান তিনি। বর্তমান সময়ে বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ সংঘ পরিবারে নাম লেখাচ্ছেন। তাই মুসলিমরা যদি সংঘ পরিবারের উৎসবে না আসেন, তাহলে সংঘ পরিবার সম্পর্কে তাঁরা জানবেন কিভাবে?  সংঘ পরিবার সম্পর্কে কংগ্রেসের ও বামেদের বানানো গল্প দূর করতে আগামীতে সব ধর্মের মানুষকেই আমন্ত্রণ জানাবে এই সামাজিক সংগঠনটি।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *