Breaking News
Home / TRENDING / পশ্চিমবঙ্গে মোহন ভাগবতের ওপর হামলার ছক, জেনে নিন ভেতরের খবর

পশ্চিমবঙ্গে মোহন ভাগবতের ওপর হামলার ছক, জেনে নিন ভেতরের খবর

নীল বণিক

পশ্চিমবঙ্গ সফরের সময় হামলা হতে পারে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সরসঙ্ঘ চালক মোহন ভাগবতের ওপর।

কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। আগামী ৩রা অক্টোবর কলকাতায় আসছেন সঙ্ঘ প্রধান। সায়েন্সসিটিতে একটি অনুষ্ঠানে বক্তব্য পেশ করবেন তিনি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, সেই সভাতে হামলা চালান হতে পারে মোহন ভাগবতের ওপর।

খবর আসা মাত্রই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যেই এই খবর দিল্লিেতেও পাঠিয়ে দিয়েছেন তাঁরা। মোহন ভাগবত এমনিতেই জেটপ্লাস ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা পান। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকেন একজন আইজি ক্যাটাগরির আইপিএস অফিসার। সূত্রের খবর, তাঁর সঙ্গে কথা বলেই মোহন ভাগবতের নিরাপত্তা ঠিক করবে কেন্দ্র। যদিও আইনশৃঙ্খলা রাজ্যের দায়িত্ব। তাই ভাগবতের সফরের আগে বিষয়টি রাজ্যকেও জানাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *