Breaking News
Home / TRENDING / শক্তিগড় রেল দুর্ঘটনায় দায় কার ? বেরিয়ে এলো আসল রহস্য

শক্তিগড় রেল দুর্ঘটনায় দায় কার ? বেরিয়ে এলো আসল রহস্য

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

শক্তিগড় রেল স্টেশনের কাছে দুর্ঘটনায় আসলে চালকেরই দোষ ছিল, এই নিয়ে উঠেছে প্রশ্ন। আজ সাত সকালেই এমন দুর্ঘটনার খবর উঠে আসে। অন্ততপক্ষে প্রাথমিকভাবে চালকের গাফিলতিকেই দায়ী করেছে রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সিগন্যাল ও ফাউলিং মার্কের সঙ্গেই নজর এড়িয়ে বেরিয়ে গিয়েছিল চালক, যার ফলে এই বিপত্তি।

শক্তিগড় রেলস্টেশনে ঢোকার মুখে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত হয় ডাউন বর্ধমান ব্যান্ডেল লোকাল। কিন্তু দুটি ট্রেনেরই গতি কম থাকায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। লোকাল ট্রেনের মতো মালগাড়িটিও লাইনচ্যুত হয় খবর সূত্রের।

সকাল থেকেই স্টেশনে বসে রয়েছেন যাত্রীরা। কিন্তু যাত্রীরাই বলছেন আরপিএফ, রেল আধিকারিকদের তরফ থেকে এসে জানানো হয়েছে, যাতে কেউ বিক্ষোভ না দেখান। সংবাদমাধ্যমের সামনে যাতে কোনও যাত্রী মুখ না খোলেন, সে ব্যাপারেও তাদের নিষেধ করে দেওয়া হয়েছে।

আপাতত লাইন মেরামতির কাজ চলছে। বুধবার রাতে শক্তিগড় স্টেশনে ঢোকার ঠিক আগেই বর্ধমান-ব্যান্ডেল লোকাল ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায় । প্রত্যক্ষদর্শীদের দাবি, বর্ধমানমুখী একটি মালগাড়ি এবং বর্ধমান-ব্যান্ডেল লোকাল একই লাইনে চলে আসে। তবে গতি কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

শক্তিগড় ট্রেন বিভ্রাটের মধ্যেই তারকেশ্বরে আরামবাগ শাখাতেও রেল দুর্ভোগ ওঠে চরমে। তোকিপুর-মায়াপুর স্টেশনের মধ্যে ওভারহেডের তারে যান্ত্রিক গোলযোগ তৈরি হয়, সকাল থেকে বিঘ্নিত হয় পরিষেবা। তারকেশ্বর আরামবাগ লাইনে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল বন্ধ।

ট্রেন লাইনচ্যুত হওয়ার জেরে বাতিল একাধিক এক্সপ্রেস ট্রেন। বাতিল আপ ও ডাউন হাওড়া-বোলপুর এক্সপ্রেস। বাতিল আপ ও ডাউন হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস। বাতিল আপ ও ডাউন শিয়ালদহ-রামপুরহাট এক্সপ্রেস। বাতিল আপ ও ডাউন হাওড়া-আসানসোল এক্সপ্রেস। বাতিল আপ ও ডাউন হাওড়া-মালদহ টাউন এক্সপ্রেস। বাতিল আপ ও ডাউন হাওড়া-রাজেন্দ্রনগর জনশতাব্দী। বাতিল আপ হাওড়া-ধানবাদ এক্সপ্রেস।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *