চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ জোর কদমে খেলা শুরু করে , মাঝ পথে রাজস্থানের খেলার মোড় ঘুরে গিয়েছে । একই ভাবে কলকাতার ম্যাচের শুরুটা ভাল না হলেও প্লে-অফের লড়াইয়ে অসাধারণ পারফরমেন্স মন জয় করেছে ক্রিকেট প্রেমী দের । আজ আবারও ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে দুই দল । দুই দলের কাছেই আজকের ম্যাচ খুবই গুরুত্ব , যে দল জিতবে সেই পৌঁছে যাবে প্লে-অফে । শেষ ছয় ম্যাচের মাত্র একটি তে জয় লাভ করে হারের হ্য়াটট্রিক গড়েছে রাজস্থান । শেষ দুই ম্যাচে জয় ছিনিয়ে এনেছে কলকাতা নাইট রাইডার্স । সে কারণেই আত্মবিশ্বাসে ভরপুর নাইট শিবির। ইডেনে যেমন দু-দলের ব্য়াটারদের লড়াই তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে স্পিনারদের পারফরম্য়ান্স। ইডেনে স্পিনাররা সাহায্য পাচ্ছেন। দুই শিবিরেই দক্ষ স্পিনার রয়েছেন।
এবার ইডেন গার্ডেন্সে যুজবেন্দ্র চাহালের ওপর বাড়তি নজর থাকবে। আইপিএলে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় গত ম্য়াচে ডোয়েন ব্র্যাভোকে ছুঁয়েছেন তিনি। দু-জনই ১৮৩টি করে উইকেট নিয়েছেন। এক সাংবাদিক সন্মেলনে রিঙ্কু সিং বলেন , স্পিনের লড়াইয়ে এগিয়ে আছেন কেকে আর । এদিন তিনি আরও বলেন, “আমাদের মিস্ট্রি স্পিনার রয়েছে।’’ একই বিষয় নিয়ে রাজস্থানের বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্ট বলেন, ‘দুই শিবিরেই দক্ষ স্পিনার রয়েছে। খুবই রোমাঞ্চকর হতে চলেছে। আশা করি আমরা এই লড়াইয়ে জিতব। ইডেনে স্পিন বড় ভূমিকা নেয়। তবে এখানকার পিচে সুইংও রয়েছে কিছুটা। ব্য়ক্তিগত ভাবে আমি ইডেনে বোলিং উপভোগ করি।’ তবে আজ ম্যাচ শেষে ইডেনের দখল কে নেবে , কোন দল প্লে-অফের যুদ্ধে টিকে থাকবে সে দিকেই তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেটপ্রেমী মহল ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news