চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ মঙ্গলবার মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নেমে ছিল বিরাট বাহিনী । এদিন সকাল থেকেই অসুস্থ ছিলেন দীনেশ কার্তিক । এই অসুস্ততার মধ্যেই মাঠে নেমেছিলেন তিনি । মাঠ ছেড়েওছিলেন অসুস্থতা নিয়ে । মুম্বইয়ের বিরুদ্ধে কোনওক্রমে ইনিংস শেষ করে ডাগ-আউটে ফেরার পরই বমি করতে শুরু করেন তিনি । এদিন তাঁর অসুস্ততা নিয়ে একপ্রকার চিন্তায় ছিলেন ক্রিকেট প্রেমিরা । তবে সেই উদ্বেগ খানিকটা কাটিয়ে আশ্বস্ত করে দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কোচ সঞ্জয় বাঙ্গার। জানা গিয়েছে, মঙ্গলবার মুম্বইয়ের বিরুদ্ধে অসুস্থতা নিয়েই ব্যাট করতে নেমেছিলেন দীনেশ কার্তিক। সেই অসুস্থতা নিয়েই ১৭ বলে ৩০ রানের দুর্দান্ত একটি ক্যামিও খেলে দেন ডিকে। কিন্তু আউট হওয়ার পর ডাগ-আউটে ফেরার সময় তাঁকে মাথা নিচু করে কাশতে দেখা যায়। মাঠের মধ্যে প্রায় বমি করে ফেলেন তিনি। এর পরই ডাগ-আউটে এসে বমি করতে শুরু করেন তিনি ।
ম্যাচ শেষে দীনেশ কার্তিকের শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকেই । অনুগামী দের অনেকেই ভেবেছিলেন,চলতি আইপিএলে হয়ত আর খেলবেন না দীনেশ । তবে এবিষয়ে অনুগেমিদের আশ্বাস দেন দলের হেড কোচ সঞ্জয় বাঙ্গার। তিনি জানিয়েছেন, সব ঠিক থাকলে পরের ম্যাচেই খেলবেন কার্তিক। বুধবারের এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “কার্তিক ব্যাটিং করতে করতে বেশ অসুস্থ বোধ করছিলেন। সামান্য ডিহাইড্রেশন হয়েছে, আউট হওয়ার পর বমিও করেছে।’ তবে কার্তিকের শারীরিক অবস্থা নিয়ে বিশেষ উদ্বেগের কারণ নেই ।” এদিন কোচ বাঙ্গার আরও জানান, তিনি আশা করছেন পরবর্তী ম্যাচের আগে বেশ বেশ কিছুটা সময় আছে বিরাট বাহিনীর কাছে । আর এই ৩-৪ দিনের মধ্যে ওষুধ নিয়ে সুস্থ হয়ে যাবেন দীনেশ কার্তিক । এবার এই প্রার্থনাই করছেন অনুগামীরা ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news