Breaking News
Home / TRENDING / করোনায় এবার আশার কথা শোনালো ‘হু’

করোনায় এবার আশার কথা শোনালো ‘হু’

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের দাওয়াই বা টিকার জন্য মরিয়া চেষ্টা চলছে বিশ্বজুড়ে। এই মহামারি থেকে উদ্ধার পেতে গবেষকদের ওপরই ভরসা রাখছে গোটা দুনিয়া। এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু বলছে, কয়েকটা চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করোনার ভয়াবহতা এবং অসুস্থতার দৈর্ঘ্য দুটোই কমানো যাচ্ছে। তবে, এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন।

মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলছেন, “খুব প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী এখন আমাদের কাছে এমন কিছু চিকিৎসা পদ্ধতি আছে, যা এই রোগের ভয়াবহতা এবং অসুস্থতার দৈর্ঘ্য কমাতে পারে। তবে এখনও আমাদের হাতে এমন কোনও ওষুধ নেই যা এই ভাইরাসকে মেরে ফেলতে পারে বা আটকে দিতে পারে।” হু-এর ইঙ্গিত তাঁরা একাধিক চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণা করছে। এবং অনেক চিকিৎসা পদ্ধতিই সাড়া দিচ্ছে। তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনই এটা বলার মতো অবস্থায় নেই যে, এটাই করোনার চিকিৎসার শ্রেষ্ঠ উপায়।

এদিন আরও একবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই মুখপাত্র মনে করিয়ে দিয়েছেন, কোভিড ১৯ (COVID-19) অত্যন্ত জটিল ভাইরাস। এবং এর টিকা তৈরি নাও হতে পারে। প্রতিষেধক তৈরি হলেই যে সেটা কার্যকরী হবে, তারও কোনও নিশ্চয়তা নেই। উল্লেখ্য, এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন গবেষণাগারে ১০০টি টিকা নিয়ে কাজ চলছে। তার মধ্যে বেশ কয়েকটি প্রতিষেধকের প্রয়োগ মানবশরীরে করা হয়েছে। চলতি বছরের শেষের দিকেই আমেরিকার হাতে করোনার প্রতিষেধক চলে আসবে বলে দাবিও করে ফেলেছেন সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হু বলছে প্রতিষেধকের আশায় বসে না থেকে সামাজিক দুরত্ব বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *