Breaking News
Home / TRENDING / আজ বিকেল ৪টেয় দেশের জন্য আর্থিক প্যাকেজের ঘোষণা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

আজ বিকেল ৪টেয় দেশের জন্য আর্থিক প্যাকেজের ঘোষণা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ঘোষণা মাফিক আজ বিকেল চারটে সাংবাদিক বৈঠক করে দেশের জন্য আর্থিক প্যাকেজের ঘোষণা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। গতকাল রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণে দেশের জন্য কুড়ি লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করে দেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেছেন, দেশের জিডিপির প্রায় ১০ শতাংশ আর্থিক প্যাকেজে খরচ করা হবে। প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পরেই আলোচনা শুরু হয়েছে দেশজুড়ে। তবে বিরোধী রাজনৈতিক দলগুলি পুর্নাঙ্গ প্যাকেজ ঘোষণার আগেই নানান প্রশ্ন তুলে দিয়েছে প্রধানমন্ত্রী দাবি প্রসঙ্গে।

*Finance Minister Smt.@nsitharaman to address a press conference today, 13th May, at 4PM in New Delhi.*

Watch LIVE here- ????

➡️ YouTube – https://t.co/bgKzb6XZTE

Follow for LIVE updates –

➡️ Twitter – https://t.co/XaIRg2XMdH

➡️ Facebook – https://t.co/fbhkc9N4tk https://t.co/6UZWZoiG0m

গতকালেল ভাষনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, দেশের কৃষিজীবী সম্প্রদায়, মধ্যবিত্ত শ্রেণি, শ্রমিক সম্প্রদায়ের জন্য এই আর্থিক প্যাকেজ। এই গভীর সঙ্কটে যে গরিব মানুষরা কষ্ট করেছেন, তাঁদের কষ্ট লাঘব করতেই এই প্যাকেজ বলে জানিয়েছেন তিনি। প্যাকেজ ঘোষণা করার সময়ে মোদী বলেছিলেন, “আত্মনির্ভর ভারতকে অনেকটা এগিয়ে দেবে এই আর্থিক প্যাকেজ। দেশের জিডিপির ১০ শতাংশের আর্থিক অঙ্কের সমান এই প্যাকেজের অঙ্ক।” কিন্তু, এই ২০ লক্ষ কোটির প্যাকেজ পুরোটাই নতুন নয়, এর মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে এর আগে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সহায়তায় এবং নভেল করোনা ভাইরাস (Coronavirus) জনিত আর্থিক পরিস্থিতির মোকাবিলায় ঘোষিত ১.৭৪ লক্ষ কোটি টাকার প্যাকেজটিও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *