চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
একে তো করোনা সংকটে কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মক। তারই মধ্যে নতুন সমস্যায় নাজেহাল কৃষকরা। বিরল এক ভাইরাসের আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে টন টন টমাটো। মহারাষ্ট্রে এখন অবস্থা এমন হয়েছে যে পাঁচ হাজার একরের টমটো নষ্ট হয়ে গিয়েছে পুরোপুরি। আহমেদানগর পুণে এবং নাসিকে প্রায় ৬০ শতাংশ ফসলই নষ্ট হয়ে গিয়েছে। সূত্রের খবর কৃষি বিশ্ববিদ্যালয় এবং রাজ্যসরকার কী কারণে ভাইরাসের বাড়বাড়ন্ত তা নিয়ে আলোচনা করছে কিন্তু এখনও কোনও নির্ভরযোগ্য সিদ্ধান্তে এসে পৌঁছতে পারেনি। তবে বিজ্ঞানীরা কিছু বলতে না পারলেও মহারাষ্ট্রে লোকের মুখে মুখে এই ভাইরাসের একটা নাম চালু হয়ে গিয়েছে। এঁরা ভাইরাসটিকে বলছেন ট্রাইকালার বা তিনরঙা ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ হওয়ার পর টমাটোর আকার এবং রং পাল্টে যাচ্ছে। টমাটো খসখসে হয়ে যাচ্ছে রংও হয়ে যাচ্ছে কালো। শুধু তাই নয় সারা গায়ে হলুদ বিন্দু হয়ে যাচ্ছে এর। করোনার জন্য একে টমাটোর বিক্রি মার খাচ্ছে, এখন রংয়ের জন্য বিক্রি কমেছে আরও। অল ইন্ডিয়া কিশান সভার সেক্রেটারি অজিত নাভাল এই প্রসঙ্গে বলেন, ভাইরাস সংক্রমণের কারণে টমাটোর ব্যাপক ক্ষতি হচ্ছে। রীতিমত অসুবিধায় পড়ছেন চাষী থেকে সাধারণ মানুষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news