Breaking News
Home / TRENDING / চীনের প্রতি হু-য়ের আচারণ পক্ষপাতদুষ্ট, গুরুতর অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের
Republican presidential candidate Donald Trump gestures and declares "You're fired!" at a rally in Manchester, New Hampshire, June 17, 2015. REUTERS/Dominick Reuter TPX IMAGES OF THE DAY FOR BEST QUALITY IMAGE ALSO SEE: GF10000188014 - RTX1GZCO

চীনের প্রতি হু-য়ের আচারণ পক্ষপাতদুষ্ট, গুরুতর অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র (WHO) বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বুধবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই তিনি অভিযোগ করেন, করোনা ভাইরাস নিয়ে বিশ্বের এহেন পরিস্থিতিতে হু-এর মতো সংস্থা চীনকে নিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে। প্রসঙ্গত, সম্প্রতি হু-য়ের ডিরেক্টর টেডরস অ্যাধানম ঘেবরেসিয়েসাসের একটি মন্তব্য প্রকাশ্যে আসে। যেখানে তিনি বলেছিলেন, “আমার পুরনো অতীতে বহু লাল পতাকা জড়িয়ে আছে । তাই আমার শ্রদ্ধা চীনের প্রতি অগাধ।”

এই মন্তব্যকে হাতিয়ার করেই হু-এর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু মার্কিন প্রেসিডেন্ট নয়, মার্কিন সংসদ থেকে নির্বাচিত বেশ কিছু শুনেছেন সেনেটারও হু’য়ের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এনেছেন। হু’য়ের ডিরেক্টরের আচরণকে অনৈতিক বলে আখ্যা দিয়েছে মার্কিন প্রশাসন। হাউস ফরেন রিলেশন কমিটির সদস্য মাইকেল ম্যাকল অভিযোগ করেন, চীনের প্রতি পক্ষপাতিত্ব অত্যন্ত স্পষ্ট হয়ে গিয়েছে। মার্কিন সংসদের সদস্য গ্রেগ স্টিউব দাবি করেছেন, মহামারী সময় একেবারে চীনের মুখপাত্র হিসেবে কাজ করেছে।

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। কারণ করোনা ভাইরাসের (Cooronavirus) উৎপত্তিস্থল চীন। সেই চীন থেকেই আক্রান্ত হয়েছে পৃথিবীর মোট ১৭০ টি দেশ। এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ৪,৭১,৫১৮। মৃতের সংখ্যা পৌঁছেছে ২১,২৯৩। সংকটপূর্ণ মুহূর্তে হু-এর বিরুদ্ধে মার্কিন রাষ্ট্রপতির এমন অভিযোগ মোটেই সুসংবাদ নয় কারণ আক্রান্ত পৃথিবীর পক্ষে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *