চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
গ্রামে গঞ্জে করোনা পরিস্থিতি সামাল দিতে ভারতীয় রেল ট্রেনের বগিতেই তৈরি করবে আইসোলেশন ওয়ার্ড। প্রয়োজনে এই ট্রেন নিয়ে যাওয়া হবে গ্রামে গঞ্জে। সেখানে প্রয়োজন অনুসারে ট্রেনেই আইসোলেশনে রাখা হবে সন্দেহভাজনকে। সেই সঙ্গে নিজেদের কারখানায় তৈরি করবে ভেন্টিলেটরও। রেলের চেন্নাইয়ের কারখানাকে আপাতত প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে। রেল সূত্রের খবর ট্রেনের কাপুরথালার রেল কোচ কারখানা নন-এসি বগিগুলিকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করবে।
এক একটি কোচে কতজন রোগী রাখা হবে তা এখনও ঠিক হয়নি। দূরত্ব রেখে স্বাস্থ্য বিধি মেনে পরে সংখ্যা ঠিক হবে বলে জানানো হয়েছে। তবে আইসোলেশন ওয়ার্ড নিয়ে সমস্যা না হলেও সমস্যা হতে পারে ভেন্টিলেটর তৈরি নিয়ে। কারণ রেলের এই ধরণের কাজের পূর্ব অভিজ্ঞতা নেই। কিন্তু সেই কাজ বড় চ্যালেঞ্জ হলেও করা প্রয়োজন বলে মনে করছে রেল।
করোনা যুদ্ধে জেতার জন্য ভারতের ভেন্টিলেটর মজুতের সংখ্যা এবং অন্যন্য মজুত উপকরনের সংখ্যা মোটেই আশাপ্রদ নয়। কাজেই এই অবস্থায় রেলের এই উদ্যোগ প্রয়োজনীয় বলে মনে করছেন অনেকেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news