নীল রায় ।
বিজেপির প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে (Joypraksh Majumder) যারা আক্রমণ করেছে। তাদের নামের তালিকা প্রকাশ্যে এনে হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির নেতারা। সোমবার বিজেপির (BJP) রাজ্য অফিসের সাংবাদিক সম্মেলন করে মুকুল রায় দাবি করেন, আক্রমণকারীরা সকলেই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতকারী। তাঁর আগেই অবশ্য বিজেপির পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করে জয়প্রকাশ মজুমদারকে আক্রমণকারীদের নাম প্রকাশ্যে জানায়।
বিজেপির পক্ষে দাবি করা হয়েছে, বিজেপি প্রার্থীকে যে লাথি মেরেছে তার নাম তারেকুল শেখ। করিমপুরে (Karimpur) বিজেপি প্রার্থীকে আক্রমণকারীরা হল হাবিবুর রহমান বিশ্বাস, কামালুদ্দিন বিশ্বাস, দুখু মালিথা, মাসাদুল আলম, বঙ্কিম মণ্ডল ও হাবিব বিশ্বাস সহ আর অনেক। ঘটনার সঙ্গে সঙ্গেই থানারপুর থানায় অভিযোগ দায়ের করে বিজেপি। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলে তারা। তৃণমূল নেতা তথা নদীয়া জেলার পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় অবশ্য দাবি করেন, এই ঘটনা ইচ্ছাকৃতভাবেই ঘটিয়ে সহানুভূতির ভোট পেতে নাটক করছেন জয়প্রকাশ মজুমদার। তবে বিজেপি প্রার্থী হেনস্থাকাণ্ডে চাপ বেড়েছে শাসকদলের উপরে। ইতিমধ্যেই পুলিশ ওই ঘটনার তদন্তে নেমেছে। একজনকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশের দাবি, আক্রমণকারীদের অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news