Breaking News
Home / TRENDING / করোনা ভাইরাসের মোকাবিলায় মোদীর আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রশংসায় পঞ্চমুখ হু

করোনা ভাইরাসের মোকাবিলায় মোদীর আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রশংসায় পঞ্চমুখ হু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মস্তিষ্কপ্রসূত আয়ুষ্মান ভারত প্রকল্পকে (Ayushman Bharat Project) পশ্চিমবঙ্গের প্রবেশের অনুমতি দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই আয়ুষ্মান ভারত প্রকল্পকে দরাজ সার্টিফিকেট দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (WHO)। শুক্রবার ভারতের করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র প্রধান টেড্রস আধানম (Treados Adhanam)। তিনি বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণের ফলে ভারতের স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’-এর সামনে এক সূবর্ণ সুযোগ এসেছে। এই সংক্রমণের মধ্যে ভারতের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে।” টেড্রস আধানম আরও বলেন, “সত্যিই এই কোভিড পরিস্থিতি বিশ্বের বেশিরভাগ দেশের সামনে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমাদের সুযোগ গুলোর দিকেও তাকাতে হবে। যেমন ভারতের জন্য এই পরিস্থিতি দেশের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতকে আরও উন্নত করে তুলতে সাহায্য করতে পারে। প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার দিকে আমাদের নজর দিতে হবে। আমি জানি ভারত সরকারের তরফে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য ও আয়ুষ্মান ভারত প্রকল্পকে সফল করে তোলার জন্য অনেক পরিকল্পনা রয়েছে। আমি মনে করি ভারতের জনগণের সামনে এই প্রকল্পকে আরও ভালভাবে তুলে ধরার এটাই সেরা সুযোগ।”

আয়ুষ্মান ভারত প্রকল্প প্রসঙ্গে টেড্রস আধানম বলেছেন, “আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু হওয়ার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রকল্পের সাফল্যের ব্যাপারে আশাবাদী ছিল। তাই এই সময় এই প্রকল্প আরও দ্রুতগতিতে গোটা দেশে ছড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে এই প্রকল্প খুবই কার্যকর হতে পারে বলেই আমার ধারণা।” প্রসঙ্গত, ২০১৮ সালের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের গরীব জনতার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে এই প্রকল্পটি চালু করেছিলেন তিনি।

কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর স্বাস্থ্য সাথী প্রকল্পের কথা উল্লেখ করে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে দেননি এ রাজ্যে। সেই অংশুমান ভারত প্রকল্পের কয়েক কোটি মানুষ ইতিমধ্যে উপকৃত হয়েছেন গোটা দেশে। সেই প্রকল্প এই সঙ্কটজনক পরিস্থিতিতে দেশের মানুষের কাজে এসেছে, সেকথা উল্লেখ করেই হু কর্তা আয়ুষ্মান ভারত প্রকল্পকে সুবর্ণ সুযোগ আখ্যা দিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *