Breaking News
Home / TRENDING / ভারতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রিত হলেও, লকডাউন উঠে যাওয়ায় তা বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে জানাল হু

ভারতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রিত হলেও, লকডাউন উঠে যাওয়ায় তা বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে জানাল হু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভারত সরকারের সদর্থক পদক্ষেপের কারণে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ বাড়েনি ঠিকই। কিন্তু সম্প্রতি লকডাউন তুলে দেওয়ায় সেই সংক্রমণের আশঙ্কা বেড়ে গিয়েছে। এমনটাই বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’য়ের হেলথ এমার্জেন্সি প্রোগ্রাম এক্সিকিউটিভ ডিরেক্টর মাইকেল রায়ান (Michael Rayan)। প্রসঙ্গত, ২৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত লকডাউন চলার পর আনলক-ওয়ান কর্মসূচি ঘোষণা করে লকডাউন শিথিলের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ঘটনাচক্রে, ১ জুন থেকে এখনও পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে গিয়েছে কয়েক গুণ। সেই প্রসঙ্গের কথা উল্লেখ করে হু কর্তা বলেছেন, “দক্ষিণ এশিয়ায়, কেবল ভারতেই নয়, বাংলাদেশ এবং … পাকিস্তানে, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলিতে, বিশাল ঘন জনবহুল এই রোগটি বিস্ফোরিত হয়নি। তবে সর্বদা এটি হওয়ার ঝুঁকি থাকে।” সঙ্গে তিনি আরও বলেন, “সুতরাং মহামারীটির সংক্রমণের দিকটি তাৎপর্যপূর্ণ নয় তবে এটি এখনও বাড়ছে।”

মাইকেল রায়ান বলেছেন, “ভারতে গৃহীত ব্যবস্থাগুলি অবশ্যই সংক্রমণকে কমিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলেছিল এবং ভারত যেমন অন্যান্য বড় দেশগুলির মতোই উন্মুক্ত হয় এবং লোকেরা আবার চলা শুরু করে, সবসময়ই এই রোগের ঝুঁকির ঝুঁকির আশঙ্কা রয়েছে।” প্রসঙ্গত, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৯,৮৮৭ জন। এক দিনে এত সংখ্যক মানুষ এর আগে সংক্রমিত হননি। এই বৃদ্ধির জেরে দেশে মোট কোভিড-১৯ আক্রান্ত হলেন দু’লক্ষ ৩৬,৬৫৭ জন। করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যার হিসাবে ইটালিকে পিছনে ফেলল ভারত। কোভিডে মোট আক্রান্তের নিরিখে ভারতের স্থান বিশ্বে ষষ্ঠ। আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেনের পরেই।

লকডাউন শিথিল করার পর গত কয়েক দিনে যেভাবে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে, তাতে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু’য়ের (WHO) এমন আশঙ্কা প্রকাশ করার পর যে ভারত সরকারের দুঃশ্চিন্তা বাড়বে, তা মেনে নিচ্ছে চিকিৎসক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *