Breaking News
Home / TRENDING / আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের প্রার্থী জো বিডেন

আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের প্রার্থী জো বিডেন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হবেন জো বিডেন (Joe Biden)। চলতি বছর নভেম্বর মাসের ৩ তারিখে আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন। রিপাবলিকানদের পক্ষে এবারও রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর বিরুদ্ধে ৭৭ বছর বয়সী ইডেনকে প্রার্থী করার ব্যাপারে নিশ্চিত করে ফেলেছে ডেমোক্রেট শিবির। করোনা ভাইরাসের সংক্রমনের জেরে নাজেহাল অবস্থা ট্রাম্প প্রশাসনের। ঠিক সেই সময় ডেমোক্র্যাটদের পক্ষে জো বিডেনকে আসরে নামানো হয়েছে। ইতিমধ্যে তিনি তাঁর নির্বাচনের প্রচারের কাজ শুরু করে দিয়েছেন।

তিনি মূলত জোর দিচ্ছেন দেশের অর্থনীতির বিষয়ের ওপর। রাষ্ট্রপতি পদপ্রার্থী জো বিডেন বলেছেন, “আমেরিকা এই মুহূর্তে নেতৃত্ব সংকটে ভুগছে। সঠিকভাবে নেতৃত্ব দিলেই দেশকে আবারও সেরা জায়গায় নিয়ে যাওয়া যাবে। দেশের নেতৃত্ব সঠিক পথে চললে এমন অর্থনীতি তৈরি করা সম্ভব যা দেশের প্রত্যেক মানুষের জন্য কল্যাণকর হবে।” করোনা ভাইরাসের সংক্রমনের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যু লাখের সংখ্যা ছাড়িয়েছে। এমতাবস্থায় রিপাবলিকান প্রার্থীর জোরদার প্রচার ঘুম কেড়েছে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের।

প্রসঙ্গত, বর্ষিয়ান রাজনীতিক জো বিডেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি দায়িত্ব সামলেছেন দক্ষতার সঙ্গে। ২০০৮ সালে প্রথমবারের জন্য মার্কিন সংসদের সেনেটর নির্বাচিত হন তিনি। ২০০৯-২০১৭ পর্যন্ত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি পদে। সেই সময় মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার অন্যতম আস্থাভাজনদের মধ্যে ছিলেন জো বিডেন। এবার তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ট্রাম্পকে পরাস্ত করতে চাইছে ডেমোক্র্যাটরা। কারণ গত বারের নির্বাচনে হিলারি ক্লিনটনকে নামিয়ে যেভাবে পরাজয়ের সম্মুখীন হয়েছিল ডেমোক্রেটিক পার্টি, তার আর পুনরাবৃত্তি চাইছে না তারা। তাই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যখন ঘরে বাইরে চাপের মুখে রয়েছেন, সেই সময়কেই ভোট প্রস্তুতি চূড়ান্ত সময় হলে বেছে নিয়েছেন ডেমোক্রেটরা। প্রসঙ্গত, ২০০৮ সালে সিনেটর থাকাকালীন ভারত সফরে এসেছিলেন জো বিডেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *