Breaking News
Home / TRENDING / করোনাকে কাবু করতে পারে বেশি তাপমাত্রা এবং আর্দ্রতা, তত্ত্বকে সরকারি স্বীকৃতি হোয়াইট হাউসের

করোনাকে কাবু করতে পারে বেশি তাপমাত্রা এবং আর্দ্রতা, তত্ত্বকে সরকারি স্বীকৃতি হোয়াইট হাউসের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

উষ্ণ আবহাওয়া বেশি তাপমাত্রা আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা এই তিন জিনিস যদি সঠিকভাবে কাজ করে তাহলে মরে যেতে পারে করোনা ভাইরাস (Coronavirus)। মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির গবেষণা থেকে বেরিয়ে এল এমন তথ্যই। এই বিষয়ে বিস্তারিত তথ্য তারা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। এর আগেও এই নিয়ে গবেষণা হয়েছে বিস্তর কিন্তু এইবার এই তত্ত্বকে সরকারি স্বীকৃতি দিল হোয়াইট হাউস।

ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ডের বিজ্ঞান এবং প্রযুক্তির মুখ্য কর্তা বিল ব্রায়েন জানিয়েছেন, তাপমাত্রা এবং আর্দ্রতা একইসঙ্গে কাজ করলে বাতাস এবং অন্য কোনও জিনিসের সংস্পর্শে থাকা জীবাণু নষ্ট হয়ে যায়। তিনি বলেন একটি ঘরে ৭০-৭৫ ফারেনহাইট তাপমাত্রার সঙ্গে যদি ২০ শতাংশ আর্দ্রতা থাকে তাহলে এক ঘন্টার মধ্যে জীবানুর আয়ু অর্ধেক হয়ে যাবে।তিনি আরও জানান ডিএইচএস বায়ো কন্টেইনমেন্ট ল্যাব আমেরিকার একমাত্র এমন গবেষণাগার যেখানে ভাইরাসটির আল্ট্রাভায়োলেট রে এবং তাপমাত্রা সহ্য করার ক্ষমতা পরীক্ষা করে দেখা যেতে পারে।কোভিড-১৯ কীভাবে চেইন এর মাধ্যমে দ্রুত ছড়ায় সে বিষয়টি মাথায় রেখেও বলা যায় যে ভাইরাসের জীবনকাল কমিয়ে দেওয়ার জন্য তাপমাত্রা এবং আনুসঙ্গিক অত্যন্ত জরুরি বিষয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *