Breaking News
Home / TRENDING / করোনা সাধারণ রোগ, একে মারাত্মক করে তুলছে মানুষের ভীতি : এইমস

করোনা সাধারণ রোগ, একে মারাত্মক করে তুলছে মানুষের ভীতি : এইমস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা নিয়ে মানুষের মনোভাবই এই রোগের মৃত্যুর হার বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন এইমসের (AIMS) ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। বৃহস্পতিবার তিনি বলেন যে এই রোগ নিয়ে মানুষের মধ্যে ভীতি এবং যাঁরা এই রোগে আক্রান্ত হয়েছেন তাঁদের প্রতি এত বিদ্বেষের মনোভাব যে এই রোগ অনেক মোকাবিলায় হিমশিম খেয়ে যেতে হচ্ছে চিকিৎসকদের। অথচ করোনা এত মারাত্মক রোগ নয় বলেই মত তাঁর। তিনি বলেন যাঁরা এই রোগে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন তাঁরা চিকিৎসক এবং সাধারণ মানুষের কাছে আশার প্রতীক।

কিন্তু সুস্থ হয়ে ওঠার পরও মানুষ তাঁদের স্বাভাবিকভাবে নিচ্ছেন না।ফলে মানুষ টেস্ট করাতে ভয় পাচ্ছেন । অনেকেই ঠিক সময়ে চিকিৎসকের কাছে আসছেন না। অথচ যথাসময়ে ধরা পড়লে ৯০ শতাংশ ক্ষেত্রেই মানুষ বেঁচে যায়। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন যাতে তাঁরা রোগলক্ষ্মণ দেখলে চিকিৎসার জন্য আসেন।প্রসঙ্গত বৃহস্পতিবারই স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল যে দেশে প্রায় ৫ লাখ আরটি-পিসিআর টেস্ট হয়েছে। তবে এরই মধ্যে গুজরাত, রাজস্থানে রোগীর সংখ্যা বেড়েছে। অন্যদিকে দিল্লিতে রোগ অনেকটাই নিয়ন্ত্রিত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *