Breaking News
Home / TRENDING / “দিতে তো চাই। কিন্তু টাকা আসবে কোথা থেকে?” স্যাটের রায়ের পর মন্তব্য মুখ্যমন্ত্রীর

“দিতে তো চাই। কিন্তু টাকা আসবে কোথা থেকে?” স্যাটের রায়ের পর মন্তব্য মুখ্যমন্ত্রীর

নীল রায়।

স্যাটের রায়ে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ঘোষণার পরে পরেই তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার লোকসভা ভোটের পর মধ্যমগ্রামে প্রথম জেলা স্তরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “সরকারের টাকার অবস্থা ভাল নয়। চাইলেই টাকা পাওয়া যাবে না। প্রত্যেকটা খরচ আগে থেকে ভেবে করতে হবে। আট বছর আগে মাসের এক তারিখে মাইনে হতো না। এখন হয়। আট বছরে গোটা রাজ্য ঘুরে দাঁড় করিয়ে দিয়েছি”। তিনি আরও বলেন, “দিতে তো চাই। কিন্তু টাকা আসবে কোথা থেকে? এ বছর ৫৬ হাজার কোটি টাকা ঋণ শোধ করতে হবে। তার উপর পে কমিশন রয়েছে।”

 

প্রসঙ্গত, আড়াই বছরের প্রতীক্ষার পরে ডিএ মামলার রায় দেন রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালের দুই বিচারপতি রঞ্জিত কুমার বাগ ও সুবেশ দাস। আগামী তিন মাসের মধ্যে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে স্যাট। কিন্তু সরকারি কর্মচারীরা সন্দিহান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের সিদ্ধান্ত মানবেন তো? লাকি রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানাবে তাঁর সরকার?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *