ওয়েব ডেস্ক:
বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে বাঁকুড়ায় ঢোকার অনুমতি দিল আদালত৷ উল্লেখ্য, সৌমিত্র নিজের লোকসভা কেন্দ্রে কাজ করার জন্য জেলায় ঢোকার অনুমতি চেয়েছিলেন আদালতের কাছে৷ শুক্রবার সেই আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের বিচাপরপতিরা৷
প্রসঙ্গত, লোকসভা ভোটের আগেভাগে তৎকালীন বিষ্ণুপুরের সাংসদ দিল্লীতে গিয়ে পদ্ম শিবিরে যোগ দেন। এদিকে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। তারই একটি টাকা ছিল নিয়ে চাকরি করে দেওয়ার নামে প্রতারণা। সেই মামলায় আদালতের নিষেধাজ্ঞার জেরে দীর্ঘদিন বাঁকুড়ায় ঢুকতে পারছিলেন না সৌমিত্র খাঁ। বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর উপর বাঁকুড়ায় প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেন বিজেপি সাংসদ৷ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে একদিনের জন্য বাঁকুড়ায় ঢোকার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট৷ সুপ্রিম কোর্ট এও জানায়, যে অন্যান্য অনুমতির জন্য বিজেপি প্রার্থীকে কলকাতা হাইকোর্টেরই দ্বারস্থ হতে হবে।
এরপরই হাইকোর্টে আবেদন করেন সৌমিত্র খাঁ। আজ তাঁর আবেদন মঞ্জুর হল। এরপর নিজের জেলায় ঢুকতে আর কোনও বাধা রইল না বিষ্ণপুরের সাংসদের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news