Breaking News
Home / TRENDING / দেশের এমন দুঃসময়ে কোটিপতিরা কই ? প্রশ্ন নেট দুনিয়ার

দেশের এমন দুঃসময়ে কোটিপতিরা কই ? প্রশ্ন নেট দুনিয়ার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

চিনের কোটিপতি জ্যাক মা চিনের সংকটে অকাতরে সাহায্য করেছিলেন। এখন চিন যখন খানিকটা সুস্থতার দিকে এগোচ্ছে জ্যাক মা বাকি আক্রান্ত দেশগুলির দিকে সাহায্যের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু সেই তালিকায় নাম নেই ভারতের। ইতালির কোটিপতিরাও পিছিয়ে নেই নিজেদের দেশকে সাহায্য করায়। কিন্তু এখনও ব্যতিক্রম ভারত। এই খবর সামনে আসার পরই ক্ষোভে ফেটে পড়েছে নেট দুনিয়া। ভারতের এই সংকটের সময় ভারতের কোটিপতিরা কই ? দেশে কোটিপতির তো অভাব নেই। এর মধ্যে মুকেশ আম্বানি (Mukesh Ambani) সবথেকে ধনী।

কিছুদিন আগে পর্যন্ত জ্যাক মা-এর থেকে তাঁর সম্পত্তির পরিমাণ বেশি ছিল। শুধু তাই নয় এশিয়ার সবথেকে ধনী ব্যক্তিও ছিলেন তিনি। কিন্তু এই দুর্দিনে তিনি কোথায় ? এখন পর্যন্ত দেশকে অর্থ উপকরণ কোনও কিছু দিয়ে সাহায্য করার চেষ্টা করেন নি তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেছেন জনতা কার্ফুর দিন ব্যালকনিতে দাঁড়িয়ে করোনা যুদ্ধের সৈনিকদের সম্মান জানাতে বলেছিলেন। সেই কাজ করেছেন দেশের কোটিপতিরা।দেশের আর এক কোটিপতি আনন্দ মহিন্দ্রা সেই কাজ করেছেন তাঁর ছবিও ভাইরাল হয়েছে। কিন্তু যে সব সৈনিক এই দুঃসময়ে দেশের জন্য লড়ছেন তাঁদের সাহায্য করার জন্য কী করেছেন তিনি ? কিছু টুইট করে কর্তব্য সম্পাদন করেছেন তিনি। নেটিজেনরা প্রশ্ন করেছেন এমন দুঃসময়ে শুধু ব্যালকনিতে দাঁড়ালেই দেশের প্রতি কর্তব্য করা হয়ে যায় ?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *