চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ফের কলকাতায় করোনা ভাইরাসের (Cooronavirus) সন্দেহে এক যুবককে বেলেঘাটা হাসপাতালে নিয়ে গেল পুলিশ। সোমবার সকালে ধর্মতলা বাসস্ট্যান্ডে এক যুবক অসুস্থ বোধ করে। জ্বর নিয়ে আসা কেরল থেকে ওই যুবক রবিবার কলকাতা ফেরে। এদিন উত্তরবঙ্গে যাবার জন্য অসমের যুবকটি ধর্মতলায় এল-২০ বাস স্ট্যান্ডে আসে। তারপরেই অসুস্থ হয়ে ধর্মতলার বাস স্ট্যান্ডে অসুস্থ বোধ করতে থাকে। অসুস্থতার কারণে এক সময় জ্ঞানশূন্য হয়ে শুয়ে পড়ে সে।
খবর যায় কলকাতা পুলিশের কর্তব্যরতদের কাছে। তৎক্ষণাৎ কলকাতা পুলিশের একটি দল অ্যাম্বুলেন্স এসে ওই যুবককে উদ্ধার করে বেলেঘাটা আইডিতে নিয়ে যায়। কলকাতা পুলিশ সূত্রের খবর, যুবকটি অসমের বাসিন্দা হলেও সে বাঙালি। পুলিশের সঙ্গে সাবলীল বাংলায় কথা বলে সে নিজের নামধাম জানিয়েছে। যুবকের আনুমানিক বয়স ৩০।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news