Breaking News
Home / TRENDING / আন্তঃদেশীয় বিমান পরিষেবা বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

আন্তঃদেশীয় বিমান পরিষেবা বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

দমদম বিমানবন্দরে ঘরোয়া বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই মর্মে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে এই চিঠিটি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর সচিবালয়ে। কলকাতা ও বাগডোগরা বিমানবন্দরে বাইরে থেকে সমস্ত বিমান আসা যেন অবিলম্বে বন্ধ করে দেওয়ার দাবি জানানো হয়েছে ওই চিঠিতে। ডোমেস্টিক তথা ঘরোয়া পরিষেবাও যাতে বন্ধ করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী লিখেছেন, “পশ্চিমবঙ্গে বিমান আসা স্থগিত রাখলে তবেই সংক্রমণের উৎস কার্যকরী ভাবে বন্ধ করে দেওয়া যাবে এবং প্রকৃত অর্থে বাংলায় লক ডাউন বাস্তবায়িত করা যাবে।”


 তিনি বলেছেন, “কলকাতায় প্রথম যে দুটি পজিটিভ কেস ধরা পড়েছে তাঁরা দু’জনেই বাইরে থেকে সংক্রমণ নিয়ে রাজ্যে এসেছেন।” এই যুক্তি দেখিয়েই উড়ান পরিষেবা বাতিল করার দাবি জানিয়েছেন তিনি। এর দিন কয়েক আগে পশ্চিমবঙ্গে দূরপাল্লার ট্রেন যাতে আর প্রবেশ না করে সেজন্য মুখ্যসচিব রাজীব সিনহা রেল মন্ত্রককেও চিঠি দিয়েছিলেন।

রবিবার বিজ্ঞপ্তি জারি করে এক্সপ্রেস, মেল, প্যাসেঞ্জার ও লোকাল ট্রেন চলাচল বন্ধ রেখেছে রেল মন্ত্রক। সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় বাইরের রাজ্য থেকে বাংলায় বাস আসাও বন্ধ করে দিয়েছে নবান্ন। গতকাল গভীর রাতে আন্তর্জাতিক বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু, আন্তঃদেশীয় বিমান পরিষেবা এমন চালু রয়েছে। এদিন সেই পরিষবা বন্ধের লিখিত আবেদন প্রধানমন্ত্রীর সচিবালয়ে পাঠালেন মুখ্যমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *