Breaking News
Home / TRENDING / কবে মিলবে বৃষ্টি ? স্বস্তির খবর জানালো আবহাওয়া দপ্তর

কবে মিলবে বৃষ্টি ? স্বস্তির খবর জানালো আবহাওয়া দপ্তর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

আজ সকালেই বেশ কয়েকটি জেলায় দেখা গেল আকাশের মুখভার। কোথাও বৃষ্টিও পড়ল ছিঁটেফোঁটা। তবে এদিনই মাঝারি বা হালকা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির দেখা মিলবে শনিবার ও রবিবার, এমনটাই খবর জানালো আবহাওয়া দপ্তর সূত্রে।

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। অত্যন্ত হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। শনিবার পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা। মূলত পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শনিবার তাপপ্রবাহ হতে পারে।

দক্ষিণবঙ্গের ছয় জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামিকাল। বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। রবিবার থেকে দক্ষিণবঙ্গে আর তাপপ্রবাহের পরিমান কমবে। রবি ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।

ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। শনিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মালদহ এবং দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *