চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-
কয়েকদিন আগেই সমাজমাধ্যমে হাসপাতালের বিছানায় শুয়ে ছবি পোস্ট করেছিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। হাতে স্যালাইন, উসকো-খুসকো চুল, চোখে চশমা। আর এই ছবি দেওয়া মাত্রই কমেন্টের বন্যায় ভরে যায় তার সমাজমাধ্যমের পাতা। স্বভাবতই পছন্দের অভিনেত্রীকে এমন অসুস্থ দেখতে কারই বা ভালো লাগে বলুন! কেন অসুস্থ হয়েছেন তিনি, বারবার এই প্রশ্নই ঘোরাফেরা করে নেটপাড়ায়।
https://www.instagram.com/p/CrHpeZxJSW5/?igshid=MjljNjAzYmU=
সেই জল্পনা কাটতে না কাটতেই সম্প্রতি ইনস্টাগ্রামের পাতায় মধুমিতা একটি ভিডিও আর বেশ কিছু ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় গোয়ার সমুদ্রে মজা নিচ্ছেন তিনি। সেই ভিডিও আর ছবি দেখেই নেটিজেনদের কটাক্ষ শুরু হয়ে যায়। হাসপাতাল থেকে সুস্থ হয়েই কি গোয়ায় ছুটলেন মধুমিতা? এই প্রশ্নেই কমেন্ট সেকশন ভরে যায়। অনেকেই তাকে উদ্দেশ্য করে লেখেন, ‘এই তো হাসপাতালে ছিলে’। আবার কেউ কেউ লেখেন, ‘হাসপাতালের বিছানা থেকে সোজা গোয়ার সমুদ্রতট! দেখে ভালো লাগছে।’ অনেকেই তার সুস্থতা কামনা করেছেন। অনেকে আবার তার শরীর এখন কেমন আছে সে প্রশ্নও রেখেছেন কমেন্টে।
https://www.instagram.com/reel/CrSbIXupEEx/?igshid=MjljNjAzYmU=
তবে জনৈক অনুরাগী স্পষ্ট করে লেখেন যে এই ছবি আসলে আগের ছবি। অর্থাৎ মধুমিতা হাসপাতাল থেকে সুস্থ হয়েই গোয়া যাননি। হয়তো তিনি সুস্থ হয়েছেন, কিন্তু এই ছবি আরও আগের। ফলে আদপেই তিনি এখন কেমন আছেন তা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয় নেটিজেনদের মনে। চিনি ২’-এর শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পরেন অভিনেত্রী। এছাড়াও বেশ কিছুদিন ধরে তীব্র পেটের যন্ত্রণায় ভুগছিলেন তিনি। ডাক্তার দেখানোয় অ্যাপেন্ডিসাইটিস ধরা পরে। তার ওপর ইন্ধন যোগায় রক্তে বেড়ে যাওয়া সংক্রমণ। ফলে ডাক্তারের পরামর্শে খুব দ্রুত শুরু হয় অস্ত্রোপচার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news