Breaking News
Home / TRENDING / নিয়োগ-দুর্নীতিতে এবার পার্থ ঘনিষ্ট তৃণমূল নেতাকে তলব সিবিআই

নিয়োগ-দুর্নীতিতে এবার পার্থ ঘনিষ্ট তৃণমূল নেতাকে তলব সিবিআই

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতার। আজ, ভাঙড় ১ নম্বর ব্লকের সভাপতি শাহাজাহান মোল্লাকে তলব করল সিবিআই। আজ বেলা ১১ টার মধ্যে তাকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রায় একবছর ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) নিয়ে তোলপাড় রাজ্যে। একের পর এক তাবড় তাবড় নেতা ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), মানিক ভট্টাচার্য (Manik Bhattyachariya), কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ অনেকের।

তাদের জেরা করেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পাচ্ছেন তদন্তকারীরা। সেই তথ্যের ভিত্তিতেই আগেই ভাঙড়ের তৃণমূল নেতা শাহাজাহান মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবার সরাসরি হাজিরার নির্দেশ।

জানা গিয়েছে, শুক্রবার সকালেই কলকাতার উদ্দেশ্যে ভাঙড় থেকে রওনা দিয়েছেন শাহাজাহান মোল্লা। যদিও তিনি সিবিআই দপ্তরে যাচ্ছেন কি না, তা খোলসা করেননি। তবে জানিয়েছেন, সন্ধের মধ্যেই ফিরবেন। মনে করা হচ্ছে, নিয়োগ দুর্নীতি মামলায় তলব পেয়েই নিজাম প্যালেসে যাচ্ছেন শাহাজাহান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *