নিজস্ব প্রতিনিধি। “শাসক দল ছাড়া কেউ জানে না পুরভোট কবে।” এভাবেই শাসকদল তৃণমূল কংগ্রেসকে পুরভোট ইস্যুতে বিঁধলেন বিজেপি নেতা মুকুল রায়। শুক্রবার বসিরহাটে এক দলীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। আসন্ন পুর নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মুকুল রায় বলেন, “এই নির্বাচন কবে হবে সেটা রাজ্য সরকার জানে এবং শাসক দল জানে। কারণ নির্বাচনের দিনক্ষণ ঠিক করার দায়িত্ব তাদের। তবে মে মাসের মধ্যে ভোট করতে হবে কিছু জায়গায়। অনেক জায়গায় তো ২০১৯ সাল থেকে ভোট বাকি রয়ে গেছে।”
প্রাক্তন রেলমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের আওতায় কোনও দিন কোনও ভোটই অবাধ ও শান্তিপূর্ণ হয়নি। তিনি বলেন, “বিজেপি ভোটের জন্য তৈরি কিন্তু ভোট কি আদৌ হবে! হলে ভাল ফল করব আমরা।” তিনি আরও বলেন, “নিয়ম মতো এবার ভোট নিয়ে সর্বদল বৈঠক ডাকা হয়নি। সেটা হলে একটা ধারণা পাওয়া যায় কবে ভোট হতে পারে। কিন্তু এবার অন্য চিত্র। শাসক দল ছাড়া আর কেউ জানেই না কবে ভোট হবে।”
মুকুল রায়ের কথায়, “সেবার বিজেপি ৩৫ শতাংশ আসনে প্রার্থীই দিতে পারেনি। এবারেও নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়েও এদিন সংশয় প্রকাশ করেন মুকুল রায়। এই পুরভোটে বিজেপি কেমন ফল করবে সে ব্যাপারে এদিন কোনও মন্তব্য করতে চাননি মুকুল রায়। তিনি আরও বলেন, “ভোট আদৌ করা যাবে কিনা সেটাই জানা নেই। তাই ভবিষ্যবাণী করা ঠিক হবে না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news