নিজস্ব প্রতিনিধি।
দিল্লি সংঘর্ষের অনেক আগেই বদলির নির্দেশ এসেছিল বিচারপতি এস মুরলীধরের। তিনি তাতে সম্মতিও জানিয়েছিলেন। বৃহস্পতিবার এক অভূতপূর্ব বিদায়ী সম্বর্ধনায় এমনটাই জানালেন মুরলীধর( Murlidhran) স্বয়ং। এই বিচারপতিই দিল্লি সংঘর্ষের পর উস্কানিমূলক বক্তব্য রাখা তিন বিজেপি নেতার ব্যাপারে পুলিশি নিষ্ক্রিয়তার ভৎসর্না করে যত দ্রুত সম্ভব এঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার নির্দেশ দেন।। এর পরই যখন ২৬ তারিখ মধ্যরাতে তাঁর বদলির নির্দেশ সামনে আসে তখনই এই নিয়ে প্রতিবাদে উত্তাল হয় দেশ। বলা হয় বিজেপির বিরুদ্ধে মুখ খোলার মূল্য চোকাতে হল তাঁকে। কিন্তু এদিন বিচারপতি মুরলীধর জানান এসবই আগে থেকেই ঠিক হয়ে ছিল।
বিচারপতি জানান, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত কলেজিয়াম ১২ ফেব্রুয়ারি পাঞ্চাব এবং হরিয়াণা হাইকোর্টে তাঁর বদলির ব্যাপারে একটি প্রস্তাব দেন।১৭ তারিখ মুরলীধরকে এই বিষয়ে জানানো হয়। তিনি বলেন পাঞ্চাব হরিয়ানা হাইকোর্টে বদলিতে কোনও অসুবিধা নেই তাঁর। এরপরই তিনি ২৬ ফেব্রুয়ারির কথা বলেন। তার জীবনের সবথেকে লম্বা কাজের দিন ছিল সেটা। কীভাবে সেদিন কাজ করেছিলেন তিনি তার বিবরণ দেন। তিনি বক্তব্য শেষ করার সময় বলেন, সেদিনের সেই বদলির আদেশ দুটো জিনিস ঘটিয়েছিল। প্রথমতঃ এই আদেশ তাঁকে দিল্লি থেকে অন্য কোর্টে বদলি করিয়েছিল। দ্বিতীয়তঃ তাকে এমন জায়গায় বদলি করিয়েছিল যেখান থেকে তাঁকে আর কেউ সরাতে পারবে না। তিনি বলেন, ‘সত্যের সঙ্গে থাকুন, জয় আপনিই আসবে’।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news