নিজস্ব প্রতিনিধি।
দেশ আগে থেকেই সামাজিক অস্থিরতা এবং অর্থনৈতিক বিনাশের জ্বালায় জ্বলছে, এই অবস্থায় করোনাভাইরাস বাইরে থেকে ক্ষতিসাধনে উদ্যত। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ (Manmohan Singh), শুক্রবার এক সাক্ষাৎকারে একথাই বললেন। তাঁর মতে এই অবস্থায় শক্ত হাতে পরিস্থিতির হাল না ধরলে তা আয়ত্তের বাইরে চলে যাবে। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অগ্রগণ্য অর্থনীতিবিদ আরও বলেন, এই রোগ অর্থনীতির ওপর ভয়ানক প্রভাব ফেলবে যদি এখনও অবস্থা সামলানো না যায়। তাঁর অভিযোগ বিগত কিছু বছরে ভারত উন্নত অর্থনৈতিক দেশ থেকে নেমে এসে অন্ধকারে তলিয়ে গিয়েছে। এই অবস্থায় অশান্তি এবং সংঘর্ষ যে স্থিতিশীলতার অভাব তৈরি করেছে তাতে বিনিয়োগ করতে স্বাভাবিকভাবেই দ্বিধাগ্রস্থ হবে বিনিয়োগকারীরা। একে তো এই অবস্থা, এরই মধ্যে করোনাভাইরাস আর একটা বড় ধাক্কা।
চিনের অর্থনীতি এই রোগে বিপর্যস্ত। এর আঁচ এসে পড়বে ভারতের মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে। এর ফলে ভারতের জিডিপি শেয়ার বিশ্ববাজারে নেমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী, বর্তমান সরকারের কাছে এই পরিস্থিতি থেকে বের হওয়ার কিছু উপায় বলেছেন। তাঁর মতে, এই রোগ মোকাবিলায় সর্বশক্তি দিয়ে নামা উচিত। নাগরিকত্ব আইন সংশোধন অথবা বাতিল করা উচিত। অর্থনীতি চাঙ্গা করার জন্য বিস্তারিত পরিকল্পনা করা উচিত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news