নীল বণিক
গ্রামে গঞ্জে রাতের দিকে ভুতের ভয় নিয়ে অনেক গল্প আছে বাংলা সাহিত্যে। তবে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের এখন ভুত নয়, ভয় হচ্ছে বুথের।
কীরকম সেই বুথের ভয়?
মুকুল রায় প্রায় নিয়ম করে তৃণমূলের নীচু তলার নেতা কর্মীদের বিজেপিতে যোগ দেওয়া করাচ্ছেন। তার ওপর যারা বিজেপিতে যোগ না দিয়ে তৃণমূলে রয়ে যাচ্ছে, তারাও কতজন মানসিক ভাবে মমতার সঙ্গে আর কতজন মুকুলের সঙ্গে তা নিয়ে সংশয় আছে তৃণমূলেরই শীর্ষ নেতৃত্বের। এই রকম পরিস্থিতিতে ঘাটালের বিধায়ক, বিজেপির এক বুথ সভাপতিকে ফোন করে দিলেন শাসানি। তৃণমূল জানে যে কোনও ভোটই শেষ পর্যন্ত একদিনের ম্যাচ। আর এই একদিনের ম্যাচে বুথের লড়াইটা খুব জরুরী। বিজেপি যদি বুথে বুঝে প্রতিরোধ তৈরি করতে পারে তাহলে টিএমসির কপালে দুঃখ আছে। ফলতঃ বুথ লেভেলে বিজেপির মনোবল ভেঙে দিতে পারলে তৃণমূলের আরও সুবিধেই হবে। সেই সুবিধে করতে গিয়ে শাসকদলের বিধায়ক, ঘাটালের শঙ্কর দলুই। শঙ্কর ফোন করলেন রাণীবাজারের বিজেপি নেতা জগন্নাথ কারককে। জগন্নাথকে বিজেপি করার ‘অপরাধে’ ফোনেই কড়া ধমক দিলেন শঙ্কর। তবে তাঁর হুমকির সামনে বিজেপির জগন্নাথ শান্ত গলায় বুঝিয়ে দিয়েছেন, যে তিনি তাঁকে ভয় পাচ্ছেন না। শুনুন তৃণমূলের হুমকি আর বিজেপির উত্তর। দেখুন ভিডিয়ো।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news