নিজস্ব সংবাদদাতা:
বেআইনিভাবে ১০জনকে বিদেশ নিয়ে যাওয়ার অপরাধে ২ বছরের সাজা হল গায়ক দালের মেহেন্দির। দালের ও তাঁর ভাই শমশের সিংয়ের বিরুদ্ধে মানব পাচারের মামলা করা হয়েছিল। জানা যায় ১৯৯৯ সালে নিউ জার্সিতে শো করতে যাওয়ার সময় ১০জনকে দলের সদস্য বলে নিয়ে যান দালের ও শমশের। তাঁদের থেকে মোটা টাকাও আদায় করেন মেহেন্দি ভাইয়েরা। ঘটনা সামনে আসার পর দুই ভাইয়ের বিরুদ্ধে কেস দায়ের করা হয়। সেই মামলায় সাজা ঘোষণা করা হল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news