নিজস্ব প্রতিবেদন:
হোয়াটসঅ্যাপে ‘পেগাসাস’ স্পাইওয়্যার ব্যবহার করে ইজরায়েলি সংস্থা ব্যবহারকারীর তথ্য জানার চেষ্টা করছে বলে দাবি করল কেন্দ্রীয় সরকার। কিন্তু এই ব্যাপারে সব জেনেও ভারত সরকারকে কিছু জানায়নি বলে অভিযোগ উঠল হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে। তবে এই অভিযোগ নস্যাৎ করেছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের দাবি, মে মাসে আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এমন অন্তত ১৪০০ জনের কাছ থেকে হ্যাকিং এর অভিযোগ পায়। আমরা তৎক্ষনাক তা ভারত সরকারকে জানায়। কিন্তু ভারত সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। আরও বলা হয়, ‘পেগাসাস’-এর মাধ্যমে তাঁদের ফোনে নজরদারি করা হয়েছে এই অভিযোগ আমরা আগেও পেয়েছি। ওই হ্যাকিং হওয়ার তালিকায় রয়েছেন রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাংবাদিক সবাই।
তবে হোয়াটসঅ্যাপের এই দাবিকে মানতে নারাজ কেন্দ্র। কেন্দ্রের কোথায়, ভারতীয়দের হোয়াটসঅ্যাপ হ্যাক হতে পারে, এরকম সন্দেহ প্রকাশ করেছিল হোয়াটসঅ্যাপ। কিন্তু তার কোনো তথ্য প্রমাণ ছিল না। এছাড়া কোথা থেকে, কিভাবে হ্যাক করা হবে, সে বিষয়েও কোনো সঠিক তথ্য দেওয়া হয়নি। তারপরেও আমরা তখন প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিয়েছিলাম।
শুক্রবার এই বিষয়ে কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে বলেছে, “প্রতিটি ভারতীয়র মৌলিক অধিকার রক্ষা করতে ভারত সরকার বদ্ধপরিকর। প্রতিটি নির্দোষ ভারতীয়র তথ্য সুরক্ষিত থাকার সবরকম প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি।” অন্যদিকে হোয়াটসঅ্যাপের ডিজিটাল প্যামেন্ট ভারতে সবেমাত্র শুরু হয়েছে। এরই মধ্যে হ্যাকিং এর অভিযোগ সামনে আসায়, নিজেদের নিরাপত্তা সন্দিহান ব্যবহারকারীরা। কেন্দ্র সরকারও হোয়াটসঅ্যাপ ডিজিটাল প্যামেন্টে সবরকম সুরক্ষা মজবুত করতে নির্দেশ দিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news