Breaking News
Home / TRENDING / “সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না”, বিজয়া সম্মিলনীতে অভিযোগ রাজ্যপালের

“সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না”, বিজয়া সম্মিলনীতে অভিযোগ রাজ্যপালের

নীল রায়।

সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না তাঁকে এমনটাই অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। শুক্রবার সন্ধ্যায় রাজভবনের দুর্গাপুজো কমিটি আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। এদিন এক প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন, “রাজ্য সরকারের কোনও অনুষ্ঠানেই তিনি আমন্ত্রণ পাই না।” মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটা নিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করা সত্ত্বেও যে সেই ইচ্ছে পূরণ হয়নি, তা নিয়েও আক্ষেপ করলেন। এও জানাতে দ্বিধা করলেন না যে আগামী বছর নিজেই চলে যাবেন মুখ্যমন্ত্রীর বাড়ি ভাইফোঁটা নিতে।

পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই জগদীপ ধনখড়ের সঙ্গে একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে মতান্তর হয়েছে। তা মিটিয়ে নিতে নিজেই উদ্যোগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে ভাইফোঁটার নিতে যেতে চেয়ে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল। চিঠির উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কালীপুজোর দিন সস্ত্রীক তাঁর বাড়িতে আমন্ত্রণও জানিয়েছিলেন। কালীপুজোর সন্ধ্যায় স্ত্রী সুদেশ ধনখড়কে নিয়ে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে ঘন্টা খানেক কাটিয়ে আসেন। তা সত্ত্বেও সম্পর্কের বরফ কোলে নিয়ে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর। তা নিয়েই এদিন প্রকাশ্যে মুখ খুললেন রাজ্যপাল।

এদিনের রাজভবনের অনুষ্ঠানে যোগ দেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterji)। তাঁকে পাশে নিয়ে দীর্ঘক্ষন কথাবার্তা বলেন রাজ্যপাল জাগদীপ ধনখড়। পরে টুইট করে প্রসেনজিতের সঙ্গে তাঁর কাটানো মুহুর্ত শেয়ার করেন টুইট মারফত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *