ওয়েব ডেস্ক
বলিউড অভিনেত্রী তপসি পান্নু পার্টি করতে একেবারেই পছন্দ করেননা। তাই জন্যই হয়ত আজকের দিনটা তিনি বেছে নিয়েছেন পরিবারের জন্য। ৩০ এর কোঠায় পৌঁছনো তপসি তাই শুটিং থেকে একেবারে ছুটি নিয়ে দিল্লিতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।
একটা সময় সফটওয়্যার প্রফেশনাল হিসেবে কাজ করলেও পরে মডেলিং শুরু করেন। মডেলিং-এর জন্য তাঁর ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কারও।
২০১০ সালে তেলেগু ছবি ‘ঝুমান্দি নাদাম’ দিয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। তাঁর অভিনীত তামিল ছবি ‘আদুকালাম’ ছয়টি জাতীয় পুরস্কারও পেয়েছিল। এর পর একাধিক ছবিতে অভিনয় করেছেন তপসি। তবে ২০১৭ সালে তাঁর অভিনীত হিন্দি ছবি ‘পিঙ্ক’ নিয়ে বেজায় সমালোচনার মুখে পড়েন তিনি। যদিও সেই ঝড়ও সামলে ওঠেন তপসি।
এ হেন তপসি আজ জন্মদিনে পরিবারের সঙ্গে সময় কাটাতে কাটাতে জানান, আমি কোনও দিনই পার্টি করতে ভালবাসি না। এই দিনটা বন্ধু বা পরিবারের সঙ্গে কাটানোর দিন। তবে সেটা নির্ভর করে আমি কোথায় আছি। তবে অবশ্যই আমি এই দিনটায় ছুটিতে থাকি, যতই শুটিয়ের চাপ থাকুক না কেন। দেশের বাইরে শুটিং করতে গেলেও আমি আগে থকেই নিশ্চিত হয়েনি আমি এই বিশেষ দিনে ছুটি পাব কিনা। আমি চেষ্টা করি যাতে এই দিনটায় আমায় কোনও কাজ করতে না হয়। শুধু বসে বসে ভাবি গত একবছরে আমি কী কী করলাম আর আগামী দিনগুলোতে আমার লক্ষ্য কী হবে।
সম্প্রতি তপসি ব্যস্ত তাঁর নতুন ছবি ‘জুডয়া২’ এর শুটিং নিয়ে। যে ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে বরুণ ধওয়ান এবং জ্যাকুলিন ফার্ন্ডাডেজকে।
এ পর্যন্ত শুভেচ্ছা বার্তায় ভরে গেছে তাঁর টুইটার অ্যাকাউন্ট। যদিও ভক্তদের ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি।
তাঁর জন্মদিনে চ্যানেল হিন্দুস্তানের শুভেচ্ছা।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news