Breaking News
Home / TRENDING / অতিমারি ও লকডাউনে কেমন ভূমিকা পালন করল সঙ্ঘ? জানুন ক্লিক করে

অতিমারি ও লকডাউনে কেমন ভূমিকা পালন করল সঙ্ঘ? জানুন ক্লিক করে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

উত্তরপ্রদেশ, দিল্লি, বেঙ্গালুরু, গুয়াহাটি এবং সুরাতে প্লাজমা দান করছেন, বিহারে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের আশ্রয় দিয়েছেন, পশ্চিমবঙ্গের অসহায় দরিদ্রদের কাছে খাবারের প্যাকেট তুলে দিয়েছেন, কর্ণাটকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছেন, কেরলে পড়ুয়াদের ক্লাস করার জন্য টিভি দিয়েছেন, এবং ছত্তিশগঢ়ে রোগীদের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন। এ ভাবেই করোনা ও লকডাউন পরিস্থিতির মধ্যে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের পাশে সাহায্যের জন্য দাঁড়িয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সঙ্ঘের শাখা সংগঠনগুলি করোনা অতিমারির সময় মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে, রবিবার তা তুলে ধরেন সঙ্ঘের সেবা বিভাগের প্রধান পরাগ অভয়াঙ্কর। তিনি বলেন, “লকডাউনের মধ্যে সঙ্ঘের ৫.০৭ লক্ষ স্বেচ্ছাসেবক ৪.৬৬ কোটি খাবারের প্যাকেট দিয়ে ৪৪.৮৬ লক্ষের বেশি পরিযায়ী শ্রমিককে সাহায্য করেছেন। এমনকি লকডাউনের শেষে এখন সঙ্ঘের কর্মীরা পরিযায়ীদের কাজে যোগ দিতে সাহায্য করছেন।” সেবামূলক কাজকর্ম নিয়ে সঙ্ঘের অবস্থান আগেই স্পষ্ট করেছিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। লকডাউনের এক মাস পর ২৬ এপ্রিল তিনি জানিয়েছিলেন, “নিরপেক্ষভাবে আমাদের সেবা সকলের কাছে পৌঁছে যাবে। এটা আমাদের দায়িত্ব নয়, কর্তব্যও।”

সেইমতো সংগঠনের দাবি, তাঁরা গত ৫ মাসে দেশজুড়ে ৯২ হাজার ত্রাণ শিবির খুলেছে। যেখান থেকে ৭৩.৮ লক্ষ মানুষের মানুষের কাছে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এ ছাড়া ৪৮৩টি চিকিৎসা কেন্দ্র তৈরির মাধ্যমে পরিযায়ীদের সাহায্য করা হয়েছে। বিপর্যয়ের এই সময় ৬০ হাজারের বেশি সঙ্ঘের কর্মী রক্তদান করেছেন। শুধুমাত্র মহারাষ্ট্রেই ২৬ হাজারের বেশি সঙ্ঘের কর্মী কাজ করেছেন। এ ছাড়া সঙ্ঘের কাজকর্মে উপকৃত হয়েছেন কেরলের ৪২ লক্ষ পরিবার।

পশ্চিমবঙ্গে ২.৫ লক্ষ পরিবারের কাছে খাদ্যসামগ্রীর প্যাকেট, রান্না করা খাবার, মাস্ক, স্যানিটাইজার এবং ওষুধপত্র পৌঁছে দিয়েছেন সঙ্ঘের কর্মীরা। এ প্রসঙ্গে সঙ্ঘের দক্ষিণবঙ্গের সম্পাদক জিষ্ণু বসু বলেন, “অসহায় গরীব মানুষের হাতে প্রতি সপ্তাহে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটের মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু এবং ৩০০ গ্রাম লবণ এবং রান্নার তেল দেওয়া থাকত। সাহায্য করা হয়েছে যৌনপল্লীর ৫০০ জন মহিলাকে। এ ছাড়া রাজ্য জুড়ে পরিযায়ী শ্রমিকদের জন্য ৮০টি স্বাস্থ্য শিবির করা হয়েছিল”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *