চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
তথাকথিত বাবরি মসজিদের পরিবর্তে অযোধ্যার অন্যত্র যে ৫ একর জমি দেওয়া হয়েছে, সেই জমিতে হাসপাতাল, স্কুল, লাইব্রেরি এবং অন্যান্য পরিষেবা মূলক নির্মাণ করা হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আমন্ত্রণ জানানো হবে বলে জানাল মুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড।
তথাকথিত বাবরি মসজিদ ধ্বংসের রায়ের নির্দেশে উত্তরপ্রদেশ সরকার অযোধ্যার ধানিপুর গ্রামে ওয়াকফ বোর্ডকে ৫ একর জমি দেয়। ওই জমিতে মসজিদ নির্মাণের জন্য ইন্দো ইসলাম কালচার ফাউন্ডেশন নামে একটি ট্রাস্ট গঠন করে সুন্নি ওয়াকফ বোর্ড। এখন সেই বোর্ডেরই সিইও এসএম শোয়েব জানিয়েছেন, ওই জমিতে জনসাধারণের জন্য ব্যবহৃত কমিউনিটি কিচেন, হাসপাতাল, মিউজিয়াম, লাইব্রেরির মতো নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আমরা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাব। বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করে আমন্ত্রিতদের তালিকাও তৈরি করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে যদি প্রধানমন্ত্রী আসেন তবে তা আমাদের গর্বের বিষয় হবে।
কিন্তু ওই জমিতে কি নির্মাণ হবে তা এখনও পর্যন্ত স্থির হয়নি। মুসলিম সম্প্রদায়ের মধ্যেও এ নিয়ে দ্বিমত রয়েছে। ফলে আমন্ত্রণ গ্রহণ করার ব্যাপারে প্রধানমন্ত্রী দপ্তর ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তর এখনই কিছু বলতে নারাজ। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী উপদেষ্টা বলেন, কেবলমাত্র একটি ধারণার ওপর নির্ভর করে মন্তব্য করা ঠিক হবে না। ওই জমিতে কি নির্মাণ হবে তা নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে দ্বিমত রয়েছে। তাই এখন অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।
প্রসঙ্গত, ৫ আগস্ট রাম মন্দির নির্মাণের ভূমিপুজো অনুষ্ঠানে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন, “আমি কোনওভাবেই মসজিদের পক্ষ নই। তাই কেউই আমাকে আমন্ত্রণ করবে না, আমি যাবও না। আমি জানি আমি এরকম কোনও আমন্ত্রণ পাচ্ছি না। তারপরও আমি যদি এরকম কোনও আমন্ত্রণ পেয়ে থাকি, তবে অনেক মানুষের ধর্মনিরপেক্ষতা বিপদে পড়বে। তাই আমি আরও ভালভাবে কাজ করব এবং সরকারী সুযোগ-সুবিধা কোনও বৈষম্য ছাড়াই সবার কাছে পৌঁছে দেব।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news