চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
নিজের জামাইয়ের মাথা কেটে নিয়ে গিয়ে থানায় আত্মসমর্পণ করলেন শ্বশুর। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার আন্নাভরম থানায়।
এ প্রসঙ্গে সার্কেল ইন্সপেক্টর (সিআই) রামবাবুর জানান, ঘটানটি পূর্ব গোদাবরীর জগন্নাধপুরম গ্রামে ঘটেছে। রাগের বশে ৫৬ বছর বয়সী পল্ল সত্যনারায়ণ, তাঁর ২৫ বছর বয়সী জামাই পি লক্ষ্মণকে হত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে ৯ আগস্ট। লক্ষণ তাঁর শ্বশুর সত্যনারায়ণের বাড়িতে গিয়েছিলেন। তখন দু’জনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। সেই সময়ই রাগের বশে সত্যনারায়ণ, জামাই লক্ষ্মীর মুণ্ডু কেটে দেন। পরদিন অর্থাৎ আজ সকাল সাড়ে ১১ টার সময় জামাইয়ের কাটা মাথা থানায় নিয়ে এসে আত্মসমর্পণ করেন। তিনি আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে।
স্থানীয়রা জানিয়েছেন, লক্ষ্মণের স্ত্রী পাভানি ১০ মাস আগে মারা গিয়েছেন। তারপর থেকে তাঁর দুই কন্যা মামার বাড়িতে অর্থাৎ সত্যনারায়ণের কাছে থাকত। তাঁদেরকে একাধিকবার নিয়ে যাবার আশ্বাস দিলেও, লক্ষণ নিয়ে যাননি। ৮ আগস্ট পাভানির মৃত্যুবার্ষিকীতে আমন্ত্রণ পেয়ে শ্বশুর বাড়ি আসেন লক্ষণ। সেই সময় সত্যনারায়ণ লক্ষ্মণকে তাঁর ছেলেমেয়েদের দায়িত্ব নিতে বলেন। কিন্তু লক্ষ্মণ তা প্রত্যাখ্যান করেন। এরপরই দু’জনের মধ্যে তীব্র বাক-বিতণ্ডা শুরু হয়। এরপরেই সত্যনারায়ণ লক্ষ্মণকে হত্যা করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news