চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
এই খবর টা আপনার ফোনে সেভ করে রাখুন, রাস্তায় বেরিয়ে কাজে লাগতে পারে।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Home Ministry) জানিয়েছে গাড়িতে বা সাইকেলে আপনি যখন একা সওয়ার করছেন, তখন মাস্কের কোনও দরকার নেই।কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, একসঙ্গে কোথাও ব্যায়াম করলে মাস্ক পরতে হবে ঠিকই কিন্তু এক একা গাড়িতে বা সাইকেলে করে গেলে মাস্কের কোনও প্রয়োজন নেই।
তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় নির্দেশিকায় কোথাও লেখা নেই যে গাড়িতে একা থাকলেও মাস্ক পরতে হবে। বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই কারনেই, যে মাস্ক ছাড়া গাড়ির একা সওয়ারিদেরও পুলিশ যথেচ্ছ জরিমানা করছে। বিশেষ করে দিল্লিতে এমন অনেক ঘটনার রিপোর্ট এসেছে কর্তৃপক্ষের কাছে। তাই এবার বিষয়টি আরও পরিস্কার করে দিল কেন্দ্রীয় সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news