চ্যানেল হিন্দুস্তান ঢাকা ব্যুরো :
বিমসটেকের মহাসচিব এম শহীদুল ইসলাম যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হলেন। তিনি দীর্ঘ সময় ধরে ওয়াশিংটনে কাজ করা বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়া উদ্দিনের স্থলাভিষিক্ত হবেন। শহীদুল ইসলাম ওয়াশিংটনের আগে বাংলাদেশ মিশনের উপ-প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় (Bangladesh Govt. Foreign Ministry) আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৯৮৫ ব্যাচের বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন শহীদুল ইসলাম। ১৯৯২ থেকে ১৯৯৪ সময়ে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে দ্বিতীয় ও প্রথম সচিবের দায়িত্বে ছিলেন এই কূটনীতিক। বর্ণাঢ্য কূটনৈতিক জীবনে শহীদুল ইসলাম কলকাতা, জেনেভা ও ওয়াশিংটনে কাজ করার পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
২০১২ সাল থেকে প্যারিস মিশনে থাকার সময় ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধি এবং বিভিন্ন মেয়াদে রোমানিয়া, আলজেরিয়া, আইভরি কোস্ট ও ক্যামেরুনে রাষ্ট্রদূত বা হাই কমিশনারের দায়িত্বও ছিল তার কাঁধে। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে বিমসটেকের দ্বিতীয় মহাসচিব বাংলাদেশি শহীদুল ইসলাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শহীদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক এডমিনস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্কে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news