নিজস্ব সংবাদদাতা:
৪০ বছরের পুরনো রাজ্যের যাবতীয় কাঠের ব্রিজগুলিকে বদলে কংক্রিটের ব্রিজ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ৭৬০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে এই সংস্কার কাজের জন্য। বিশেষ পরিকাঠামো উন্নয়ন তহবিল থেকেই এই কাজের টাকা বরাদ্দ করা হচ্ছে। ইতিমধ্যেই ‘রাইটস’কে এই বিষয়ে নকশা তৈরি করতে বলা হয়েছে। পিডাব্লুডি, কেএমডিএ, সেচ সহ একাধিক দপ্তরের আওতায় থাকা এমন প্রায় ১০০০ টি কাঠের সেতুকে প্রথম দফায় কংক্রিটের সেতুতে রুপান্তরিত করা হবে।
সূত্রের খবর, সাড়ে ৪ মিটার চওড়া এই সেতুতে ছোট চার চাকার গাড়ি চলাচল করতে পারবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news