প্রসেনজিৎ মাহাতো
ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। ২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম ভূমিকা নিয়েছিলেন। সেই মুনাফ প্যাটেল ক্রিকেটের জার্সি তুলে রাখার কথা ঘোষণা করলেন। বললেন, সবাইকেই একদিন না একদিন সরে যেতে হয়। আমি মনে করলাম, এটাই সেরা সময়। তাই সরে দাঁড়ালাম। ১৫ বছর সময়টা কম নয়। আমার সময়কার প্রায় প্রত্যেকেই সরে দাঁড়িয়েছে। তাই, মন খারাপ খুব একটা হচ্ছে না।’
ক্রিকেট ছাড়লেও তিনি যে কোচিংয়ের ফিরতে পারেন, সেটাও বলে রেখেছেন। বলেন, কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে আমার কাছের মানু্ষদের সঙ্গে আলোচনা করেছি। ওরা পাশে দাঁড়িয়েছে তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেললাম।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news