চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
দিব্যি গোয়া থেকে এসেছিলেন সুস্থ সবাই ! বিপদ বাঁধলো গোয়া থেকে পশ্চিমবঙ্গে কাজে এসে। এ রাজ্যে এসে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন তিনজন। আক্রান্তরা প্রত্যেকেই গোয়ার বাসিন্দা। তারা কলকাতায় এসেছিলেন বিশেষ কাজে। সেখান থেকেই তারা কোরোনা নিয়ে ফিরেছেন বলে জানিয়েছেন গোয়ার স্বাস্থ্য মন্ত্রী বিশ্বজিৎ রানে । নিশ্চিত হওয়ার জন্য শনিবার ফেরে এঁদের কোরোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন তিনি।
গোয়া স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এদের সঙ্গে আরো চারজন পশ্চিমবঙ্গে এসেছিলেন। কিন্তু তাঁদের টেস্ট রেজাল্ট নেগেটিভ! যে তিনজন আক্রান্ত হয়েছেন তাদের গোয়ায় বিশেষ কোরোনা হাসপাতলে রাখা হয়েছে। বাকি ৪ জনকে রাখা হয়েছে কোয়ারান্টিনে পর্যবেক্ষণের জন্য। এদের ১৪ দিন কোয়ারান্টিনে রাখা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর। গত ৩ মে গোয়ার ৭ বাসিন্দা গঙ্গাসাগর এলাকায় এসেছিলেন নদী বাঁধের কাজ করতে। এরপর সড়কপথে তারা গোয়ায় ফিরে যান। সেখানে গিয়েই নানা শারীরিক উপসর্গ দেখা দেয় তাদের! পরীক্ষায় জানা যায় করো না আক্রান্ত হয়েছেন তাঁরা !
নতুন করে তিনজন আক্রান্ত হওয়ার পর গোয়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১! চলতি সপ্তাহ পর্যন্ত। গোয়া ছিল করোনা মুক্ত গ্রিন জোনে! কিন্তু পশ্চিমবঙ্গের সংস্পর্শে এসে এখন মহাবিপদ গোয়ার !
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news