Breaking News
Home / TRENDING / আমডাঙায় পুলিশকর্মী ভাইয়ের হাতে দুই বিজেপি কর্মী খুন, প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের তীর অর্জুন সিংয়ের

আমডাঙায় পুলিশকর্মী ভাইয়ের হাতে দুই বিজেপি কর্মী খুন, প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের তীর অর্জুন সিংয়ের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

উত্তর ২৪ পরগনার আমডাঙা থানার তারাবেরিয়া পঞ্চায়েত এলাকায় নিজের দুই ভাইকে খুন করলেন পুলিশে কর্মরত এক যুবক। ঘটনায় আহত হয়েছেন তাঁদের বাবাও। নিহত দুজন সক্রিয় বিজেপি (BJP) কর্মী ছিলেন। তবে ঠিক কী কারণে এই খুন তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। শনিবার সকালেই কর্তব্যরত পুলিশ কর্মী ভাইয়ের হাতে খুন হন তুই বিজেপি কর্মী। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার পর। নিহত অরূপ মন্ডল ও সুমন্ত মন্ডলের পরিবারকে ৫ লক্ষ করে টাকা এবং আহতকে দু লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন অর্জুন।

খুনের ঘটনায় পুলিশি ব্যবস্থার সমালোচনা করে তিনি জানান, একজন পুলিশকর্মী কিভাবে বাড়িতে বন্দুক নিয়ে আসতে পারেন। তিনি প্রশ্ন তোলেন আইনের ব্যবস্থা নিয়ে।পুলিশকর্মী কখনওই সার্ভিস রিভলভার বাড়িতে আনতে পারেন না। ঘটনায় জড়িত অভিযুক্ত পুলিশ কর্মীকে গ্রেপ্তারের দাবি তোলেন বিজেপি সাংসদ। তিনি আরও অভিযোগ করেন, “দলীয় কর্মীদের বাড়িতে দেখা করতে আসায় পুলিশ আমায় বাধা দিয়েছে। আমডাঙ্গা এলাকায় অবৈধ হেরোইনের ব্যবসা চলছে।” সেই হিরোইনের ব্যবসার কারণে এই খুন বলে অভিযোগ করেছেন অর্জুন সিং।

আপনার এলাকায় খুন এবং তিনি দেখতে আসার সময় পুলিশি বাধা প্রসঙ্গে ব্যারাকপুরের বিজেপি সাংসদের অভিযোগ, “পশ্চিমবঙ্গের কোথাও আইনের শাসন নেই। আমি একজন জনপ্রতিনিধি, আমার দলের কর্মীরা খুন হয়েছেন তাই আমি এখানে আসছিলাম। কিন্তু পুলিশ আমাকে এখানে আসতে বহুবার বাধা দিয়েছে। আমি নিজের চেষ্টায় এখানে আসতে পেরেছি। এভাবে চলতে পারে না। বিরোধী রাজনীতি করার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *