Breaking News
Home / TRENDING / ১ জুন থেকে খুলছে ধর্মস্থান, ৭ তারিখ থেকে সরকারি বেসরকারি অফিস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

১ জুন থেকে খুলছে ধর্মস্থান, ৭ তারিখ থেকে সরকারি বেসরকারি অফিস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

শেষ পর্যন্ত ১ জুন থেকে পশ্চিমবঙ্গে সমস্ত মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা খোলার অনুমতি দিল রাজ্য সরকার। সঙ্গে ৮ জুন থেকে রাজ্যে সমস্ত সরকারি ও বেসরকারি অফিসে ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করা যাবে বলেও জানানো হল। শুক্রবার নবান্নের সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষণা করে দিলেওঝন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি বলেন, “ট্রেনে গাদাগাদি করে যদি এতো লোক আসতে পারে, তা হলে মন্দির, মসজিদ খুলতে কী অসুবিধা। বরং এই সঙ্কট থেকে মুক্তি পেতে মানুষ একটু প্রার্থনা করার সুযোগ পাবে। তাই কাল থেকেই মন্দির, মসজিদ খুলে যাবে।” এরপরেই নিজের বক্তব্য সংশোধন করে মুখ্যমন্ত্রী বলেন, “না থাক কাল থেকে খোলার দরকার নেই। অনেক দিন ধরে মন্দির, মসজিগ, গুরুদ্বারাগুলো বন্ধ রয়েছে। কোথাও সাপ ব্যাঙ ঢুকে বসে আছে। কোথাও ইঁদুর-বাদুড় ঢুকে আছে। পরিষ্কার করতে অন্তত ৭২ ঘন্টা সময় লাগবে। তাই সোমবার থেকে বরং খোলা যেতে পারে সব ধর্মস্থান।”

তিনি জানিয়েছে, ৮ জুন থেকে রাজ্যে সমস্ত সরকারি ও বেসরকারি অফিসে ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করা যাবে। তবে সোমবার থেকে পাট ও চা শিল্পেও ১০০ শতাংশ কর্মী যোগ দিতে পারবেন। বেসরকারি বাস মালিকদের কাছেও তাঁর অনুরোধ আসন সংখ্যক যাত্রী নিয়ে যেন তাঁরা পরিষেবা শুরু করেন। মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা থেকে শুরু করে অফিস কাছারিতেও সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের পাশাপাশি স্যানিটাইজার ব্যবহারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ‌ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর মনে করা হচ্ছে, জুন মাস থেকেই পশ্চিমবঙ্গের লকডাউন (Lockdown) উঠে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, লকডাউন নিয়ে এখনো কোনও সিদ্ধান্তের কথা এখনও জানায়নি কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে পৃথক ভাবে একটি অঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা সহ অফিস-কাছারি খুলে দেওয়ার কথা ঘোষণা করে দিতে পারেন ?

অন্যদিকে, দিল্লিতে এদিনই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সূত্রের খবর, লকডাউনের ভবিষ্যৎ নির্ধারণ করতেই এই বৈঠক হয়েছে বলে জানা গেছে। এই বৈঠকের আগে অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে ফোনের লকডাউন পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। মনে করা হচ্ছে শনি কিংবা রবিবারের মধ্যে কেন্দ্রীয় সরকার লকডাউন নিয়ে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে। দিল্লির একটি সূত্র জানাচ্ছে, আগামী রবিবার মানকি বাত অনুষ্ঠানে হাজির হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই অনুষ্ঠানেই লকডাউন তথা করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় তাঁর আগামীর রণনীতির কথা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *