চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পরিযায়ী শ্রমিক, আটকে থাকা পর্যটক ও ছাত্র-ছাত্রীদের সংশ্লিষ্ট রাজ্যের ফেরাতে উদ্যোগী হয়েছে স্বরাষ্ট্র ও রেল মন্ত্রক। রাজ্যগুলিকে নোডাল অফিসার মারফত সমন্বয় ঘটিয়ে এ বিষয়ে উদ্যোগী হতে বলেছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ সরকার এ ব্যাপারে উদাসীন। এমনটাই অভিযোগ করলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। গত কয়েক সপ্তাহ ধরে তিনি বহির রাজ্যে আটকে থাকা বাঙালি শ্রমিক পর্যটকদের ঘরে ফেরাতে একাধিক উদ্যোগ নিয়েছিলেন তিনি। বিপুল পরিমাণ শ্রমিক পর্যটক ও ছাত্র-ছাত্রীরা এখনও আটকে রয়েছে ভিন রাজ্যে। তাদের রাজ্য সরকার সেভাবে উদ্যোগী হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।
রবিবার এক ভিডিও বার্তা প্রকাশ করে অধীর চৌধুরী অভিযোগ করেছেন, রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goel) তাঁকে জানিয়েছেন, এখনও পর্যন্ত কেরল থেকে একটি ও রাজস্থান থেকে একটি ট্রেনের দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় রেলমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের সংশ্লিষ্ট রাজ্যের ফেরত পাঠাবে বলে জানিয়ে দিয়েছে। অথচ গুজরাট, কেরল, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা সহ বেশকিছু রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক পর্যটক ও ছাত্র-ছাত্রীরা আটকে রয়েছে।
বহরমপুরের সাংসদ প্রশ্ন তুলেছেন, এত বিপুল পরিমাণ মানুষ ভিন রাজ্যে আটকে থাকা সত্ত্বেও কেন এখনও উদাসীন রয়েছে রাজ্য সরকার ? অন্য রাজ্যে ওরা যখন ইতিমধ্যে রেল মন্ত্রকের কাছে একাধিক ট্রেনের আবেদন জানিয়েছে। তখন কেন পশ্চিমবঙ্গ সরকার এ ব্যাপারে সেভাবে উদ্যোগী হচ্ছে না ? যদিও এ প্রসঙ্গে রাজ্য সরকারের কোনো প্রতিক্রিয়া মেলেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের বিরুদ্ধে এর আগেও অধীর চৌধুরী করনা আবহে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ তুলেছেন। সরকার যে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে আগ্রহী নয় সেই বিষয়েও সরব হয়েছিলেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news