চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লকডাউন ভেঙে পুলিশকে ঘিরে পুষ্পবৃষ্টি হল টিকিয়াপাড়া। দিন কয়েক আগে এই টিকিয়াপাড়াতেই লকডাউন কার্যকর করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আক্রান্ত হতে হয় হাওড়া সিটি পুলিশকে। রবিবার দুপুরে বেলিলিয়াস রোডে হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) শীর্ষ আধিকারিক থেকে শুরু করে পুলিশ কনস্টেবলদের নিয়ে মিছিল করেন এলাকাবাসী। মাথায় ফেজ টুপি চাপিয়ে পুলিশের সঙ্গে মিছিলে হেঁটে হাততালি দিয়ে কুর্ণিশ জানান এলাকার কয়েকশো সংখ্যালঘু মুসলিমরা। দু পাশের বাড়ি থেকে করা হয় পুষ্পবৃষ্টি। পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই লকডাউনের নূন্যতম শর্ত মানা হয়নি এই কর্মসূচিতে। ‘সোশ্যাল ডিস্টেন্সিং’কে কার্যত শিখে তুলে এদিন পুলিশকে তুষ্ট করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। মিছিল বা পুষ্পবৃষ্টি চলার সময় কারো মুখে মাস্ক ছিল না বলেও অভিযোগ তুলেছে বিজেপি।
গত মঙ্গলবার বিকেলে টিকিয়াপাড়ার (Tikiapara) বেলিলিয়াস রোডে পুলিশের টহলদারি চলছিল। তখনও পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু আচমকা প্রচুর মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন। লকডাউন না মেনে রাস্তায় ভিড় করেন। তখনই লকডাউন কার্যকর করতে ভিড় সরাতে গেলে আক্রান্ত হয় পুলিশ। পুলিশের ২টি গাড়ি ভাঙচুর করা। পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোঁড়া হয়। দু’জন পুলিশকর্মী গুরুতর আহত হন। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ ও র্যাফ পৌঁছয় ঘটনাস্থলে। পরে রাতেই রাজ্য পুলিশের তরফে টুইট করে জানানো হয় যে অভিযুক্তরা শাস্তি পাবেই। রাত থেকেই এলাকায় শুরু হয় ধরপাকড়। শুক্রবার গভীর রাতে এক গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করা হয় পুলিশ আধিকারিককে লাথি মারা সাকিবকে। পুলিশকে লাথি মারা বা শারীরিকভাবে হেনস্থা করা যে কোনওভাবেই ঠিক হয়নি, তা বুঝতে পেরেই এদিনের আয়োজন করা হয় বলে মনে করছে প্রশাসনের একাংশ।
হাওড়া পুলিশ মার খেতেই ঘটনায় রাজনৈতিক রঙ চড়েছে বিস্তর। মুসলিম যুবকদের হাতে হাতে পুলিশ আক্রান্ত হয়েছে বলে অভিযোগ ওঠে। বিজেপি অভিযোগ করে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের সংখ্যালঘু তোষণ নীতির কারণেই মার খেতে হয়েছে পুলিশকে। কিন্তু এদিন পাল্টা বিজেপি (BJP) অভিযোগ তুলেছে, এই সময় পুলিশের একমাত্র দায়িত্ব সঠিকভাবে লকডাউন কার্যকর করা। যে দায়িত্ব পালন করতে গিয়ে লাথি-ঝাঁটা খেতে হয়েছে পুলিশকে। সেখানেই আইন ভেঙে এখন সম্বর্ধনা নিচ্ছে পুলিশ। যা মোটেই সচেতন প্রশাসনের লক্ষণ নয় বলেই মত হাওড়াবাসীর একাংশের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news