চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রাজ্য সরকার মিষ্টির দোকানসহ স্থানীয় দোকান খোলার অনুমতি দেওয়ায় ‘কমপ্লিট লকডাউন’ লঙ্ঘিত হচ্ছে। এই অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদেকে (S. A Bobde) চিঠি দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। সেই সঙ্গে রাজ্য সরকারের নির্দেশের বিরুদ্ধে বুধবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতে চলেছে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, ২২ মার্চ নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে লকডাউন ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিকঠাকই চলছিল, আচমকাই ২৬ মার্চ তিনি মিষ্টির দোকান গুলো একটি নির্দিষ্ট সময় খুলে রাখার পক্ষে ছাড় দেন।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উদ্দেশ্যে লেখা চিঠিতে অর্জুন সিং এই বিষয়টিকেই উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, মুখ্যসচিবের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী সব মিষ্টির দোকান খোলা যাবে। কিন্তু, এমনটা হলে ‘কমপ্লিট সেফটি রেস্ট্রিকশন’ পরিস্থিতি ভঙ্গ হবে। করোনা ভাইরাসের মোকাবিলায় এমনটা হওয়া উচিত নয়। কারণ, এই পরিস্থিতিতে লখডাউন মানা না হলে ক্ষতি রাজ্যের মানুষের। অর্জুন সিং আরও লিখেছেন, এভাবেই যদি লখডাউনের ক্ষেত্রে শিথিলতা আসে তবে করোনা ভাইরাসের মোকাবিলার প্রকৃত উদ্দেশ্য কোনওদিনও সাধন হবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news