চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
দিল্লির নিজামুদ্দিন কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
তিনি বলেন শুধুমাত্র দিল্লি নয় অনেক জায়গাতেই একটি বিশেষ সম্প্রদায়কে ছাড়ের আওতায় রাখা হচ্ছে। এই রাজ্যেও একইভাবে চলছে। আমরা যদি অনুমতি না দিই তাহলে অভিযোগ আসবে একটি বিশেষ সম্প্রদায় কে আটকানো হচ্ছে। এখন, যখন ঘটনা ঘটেছে তখন বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার কোথায় ছিল। আমাদের মনে রাখতে হবে কড়াকড়ি করে নি বলে শাহীনবাগ চলেছে এতদিন ধরে। যদি প্রথমেই সাহিনবাগ তুলে দেওয়া হতো তাহলে বিরোধীরা অভিযোগ করতো কেন্দ্রীয় সরকার গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করছে। সেই জন্য নরেন্দ্র মোদি সরকার আপিল করেছেন এই ধরণের ঘটনা না ঘটানোর। তিনি তো আর গুলি চালানোর আদেশ দিতে পারেন না। পাশাপাশি কেজরিবাল সরকারকে কাঠগড়ায় তুলে দিলীপ বলেন, দিল্লিতে যেহেতু কেন্দ্র ও রাজ্য সরকারের তালমিলের বিষয় তাই যারা তাদের ভোট নিয়েছেন তারা চুপ থাকবেন এটাই স্বাভাবিক। ভোটের সময় বিদ্যুৎ ও জল বিনা পয়সায় দেওয়ার প্রলোভন দেখিয়ে তারপরে ভোটে জিতে তাদের ঘর থেকে বের কিরে দিয়ে বিদ্যুৎ কেটে দেওয়া হলো। এটা কি ধরণের মানবিকতা?প্রশ্ন তোলেন দিলীপ। পাশপাশি পর্যটকের ভিসাতে এদেশে আসা মানুষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই লোকেরাই করোনা নিয়ে আসছে। এখনও ভারতে অনেকে এরকম আছেন। আগে এই বিষয়ে কড়াকড়ি করা হত না। কিন্তু এখন কড়াকড়ি করার সময় এসেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news