Breaking News
Home / TRENDING / পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভের মাঝেই কলেজের আংশিক সময়ের শিক্ষকদের বেতন বাড়াল রাজ্য

পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভের মাঝেই কলেজের আংশিক সময়ের শিক্ষকদের বেতন বাড়াল রাজ্য

নীল রায়।

পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভের মধ্যেই কলেজের আংশিক সময়ের শিক্ষকদের বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পাশাপাশি, এখন থেকে সব রকমের আংশিক সময়ের শিক্ষকদের একই নামে ডাকা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাওড়ার শরৎ সদনে জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “এখন থেকে পার্ট টাইম, কনট্রাকচুয়াল হোল টাইম, গেস্ট লেকচারার, এদের সবাইকে স্টেট এডেড কলেজ টিচার করা হবে। যাঁদের ইউজিসির চাহিদা মতো যোগ্যতা রয়েছে তাঁদের ১০ বছর কাজ করলে ৩০ হাজার, ১০ বছরের কম কাজ করলে ২৬ হাজার টাকা করে বেতন হবে। আর যাঁদের সেই যোগ্যতা নেই তাঁরা ১০ বছর কাজ করলে ২০ হাজার টাকা ও বাকিরা মাসে ১৫ হাজার টাকা করে পাবেন। আর যাঁরা এখনই এই টাকার থেকে বেশি পান, তাঁদের পে প্রটেকশন দেওয়া হবে।”পরে সাংবাদিক সম্মেলন করে একথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “সরকারের এই সিদ্ধান্তের ফলে আংশিক সময়ের কলেজ শিক্ষকরা বেশ কিছু সুবিধা পাবেন। এর ফলে ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ারও সুবিধা হবে।” পার্শ্ব শিক্ষক-শিক্ষিকাদের ওপর লাঠিচার্জের ঘটনার পর তাঁর সরকারের বিরুদ্ধে কী পরিমাণ চাপ তৈরি হয়েছে তা বোঝা গেল মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে। তড়িঘড়ি ঘোষণায় মুখ্যমন্ত্রী বলেন, “স্টেট এডেড কলেজ টিচারদের অবসরের সময়ে গ্র্যাচুয়িটির পরিমাণ বাড়ানো হচ্ছে। এটা এক লাখ টাকা থেকে বেড়ে তিন লাখ টাকা হচ্ছে। এখন প্রতি তিন বছর অন্তর পাঁচ শতাংশ হারে আংশিক সময়ের কলেজ শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়। এবার সেটা ফি বছর তিন শতাংশ হারে বাড়বে। খুব শীঘ্রই এনিয়ে বিজ্ঞপ্তি জারি করবে শিক্ষা দফতর।” একই সঙ্গে জানানো হয়েছে, আংশিক সময়ের শিক্ষকদের এখন থেকে সরকারি নিয়ম মেনেই ক্লাস নিতে হবে। নতুন নিয়মে কোনও কলেজ আলাদা করে সরকারের অনুমতি না নিয়ে শিক্ষক নিতে পারবেন না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *