Breaking News
Home / TRENDING / বেলুড় স্টেশনে যুবকের হাতে এলোপাতাড়ি কোপ যুবতীকে

বেলুড় স্টেশনে যুবকের হাতে এলোপাতাড়ি কোপ যুবতীকে

সূর্য সরকার।

বালির পর এবার বেলুড় স্টেশন। আরও একবার ফের প্রকাশ্য দিবালোকে স্টেশনের মধ্যে এক যুবতীকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারল এক যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বেলুড় স্টেশনে। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ বেলুড় স্টেশনে এক নম্বর দুই নম্বর প্ল্যাটফর্মের মাঝে এক যুবতীকে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে এক যুবক। এই ঘটনায় যুবতীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও দুই যুবক। গুরুতর জখম অবস্থায় ওই যুবতীকে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় বেলুড় স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। জিআরপি ঘটনাস্থলে পৌঁছে যুবককে গ্রেফতার করে। বেলুড় জিআরপি তৎপরতায় গ্রেফতার হয় অভিযুক্ত। কি কারণে এই আক্রমণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে বেলুড় জিআরপি। এই ঘটনাকে কেন্দ্র করে বেলুড় এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *